News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়োগ ও বদলী নীতি নিয়ে বিধানসভায় বিরোধীদের তোপের মুখে সরকার পক্ষ
Image

নিয়োগ ও বদলী নীতি নিয়ে বিধানসভায় বিরোধীদের তোপের মুখে সরকার পক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ বদলি এবং নিয়োগ নীতি নিয়ে বিরোধীরা রাজ্য সরকারকে চাপে রাখার একটা প্রয়াস নিয়েছিলেন৷ কিন্তু মুখ্যমন্ত্রী কৌশলে বিরোধীদের সমস্ত প্রশ্ণের জবাব দিয়েছেন৷ পাশাপাশি বদলি এবং নিয়োগ নীতি নিয়ে তাঁর যুক্তি বৃহস্পতিবার বিধানসভায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে ধারণা করা যাচ্ছে৷
এদিন বিধানসভায় প্রশ্ণোত্তর পর্বে রাজ্য সরকারি কর্মচারীদের বদলি নীতি নিয়ে প্রশ্ণ উত্থাপন করেন বিধায়ক গোপাল রায়৷ প্রশ্ণের জবাবে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্য সরকারী কর্মচারীদের জন্য সুনির্দিষ্ট কোন বদলি নীতি নেই৷ তবে, বদলির ক্ষেত্রে কিছু নির্দেশাবলী রয়েছে৷ সঙ্গে সঙ্গে অতিরিক্ত প্রশ্ণ ছুঁড়ে দিয়ে গোপাল রায় বলেন, এমন বহু কর্মচারী রয়েছেন যারা একই জায়গায় ২০/২৫ বছর ধরে চাকুরি করছেন৷ অতিরিক্ত প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, মহিলা, মুসলিম সম্প্রদায়ের কর্মচারী এবং বিকলাঙ্গ সন্তান রয়েছে এমন কর্মচারীদের নিজ নিজ এলাকায় চাকুরী করছেন৷ গোপাল রায় আবার একটি অতিরিক্ত প্রশ্ণ এনে জানতে চান, সুনির্দিষ্ট বদলি নীতি প্রণয়ন করা হবে কিনা৷ উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বদলি নীতি প্রণয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের কোন আপত্তি নেই, তবে সেক্ষেত্রে বিভিন্ন সমস্যাও রয়েছে৷ বদলি নীতির বিরুদ্ধে আদালতে সামিল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে৷ সেজন্যই বদলি নীতির বদলে রাজ্য সরকার বদলির ক্ষেত্রে কিছু নির্দেশাবলী রেখেছে৷
রাজ্য সরকারের নিয়োগ নীতি সম্পর্কে প্রশ্ণ তুলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের নিয়োগ নীতি সংশোধন করে চাকুরির আবেদনকারীর পরিবারে চাকুরিরত কোন সদস্য রয়েছেন কিনা সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা পাবলিক নোটারি কর্তৃক প্রদত্ত এফিডেভিট বাধ্যতামূলক করেনি৷ বিধায়কের অতিরিক্ত প্রশ্ণে জানতে চান উচ্চ আদালতের নির্দেশে নিয়োগ নীতি ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রথম সংশোধনীর পর এখন পর্যন্ত কতবার তা বদল করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী জানান, কতবার বদল হয়েছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না৷ তবে, ২০১৪ সালে উচ্চ আদালতের নির্দেশক্রমে রাজ্য সরকার ২০১৫ সালের ১২ জানুয়ারি নিয়োগনীতি বদল করেছে৷ কিন্তু বিধায়ক সুদীপ রায় বর্মণ মুখ্যমন্ত্রীর বক্তব্য মেনে নিতে পারেননি৷ তিনি বলেন, খোঁজ নিয়ে দেখবেন এখন পর্যন্ত নিয়োগ নীতি তিনবার বদল হয়েছে৷ তিনি প্রশ্ণ তুলে বলেন, কোন বাড়িতে সরকারি চাকুরিরত কেউ থাকলে অন্য সদস্য চাকুরি পাবেন না এর পেছনে যৌক্তিকতা কোথায়৷ মুখ্যমন্ত্রী জানান, নিয়োগের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে৷ এর ভিত্তিতেই সরকারি চাকুরিতে নিয়োগ করা হয়৷ বিধায়ক আবারও জানতে চান, ভারত সরকারের পদ্ধতি অবলম্বন করে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা চালু করা হবে কিনা৷ মুখ্যমন্ত্রী জানান, ভারত সরকারের তরফে নির্দেশিকা এসেছে, তাতে অনুরোধ জানানো হয়েছে ঐ পদ্ধতি চালু করা যায় কিনা তা দেখার জন্য৷ রাজ্য সরকার এই পদ্ধতি চালু করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top