News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে ভোটের ময়দানে মুসলমান নারী, বিরুদ্ধে ফতোয়া
Image

মণিপুরে ভোটের ময়দানে মুসলমান নারী, বিরুদ্ধে ফতোয়া

ইমফল (মণিপুর), ২৩ ফেব্রুয়ারি, (হি.স.) : ধর্মীয় বিধি-নিষেধ উপেক্ষা করে মণিপুর বিধানসভা নির্বাচনে লড়ার অপরাধে জনৈক মুসলমান মহিলা প্রার্থীর বিরুদ্ধে ফতোয়া জারি করেছে মুসলিম ধর্ম-সমাজ| তিনি ইসলাম ধর্মাবলম্বী নাজমা বিবি| তাঁকে টিকিট দিয়েছেন ইরম শর্মিলা| তাঁর দল পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (প্রজা)-এর টিকিটেই বাবগাই কেন্দ্রে লড়বেন নাজমা|
ভোটের ময়দানে তিনি কেন লড়াই করতে নেমেছেন চাইছেন? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে নাজমার বক্তব্য, মহিলা অধিকার আদায়, মহিলার সর্বাঙ্গীন বিকাশ করার লক্ষ্যে এবং গার্হস্থ্য হিংসার প্রতিবাদ করতেই নির্বাচনী ময়দানে নেমেছেন তিনি|
এদিকে, নাজমা বিবির নির্বাচনী ময়দানে অবতীর্ণ হওয়ার ঘটনাকে সহজভাবে মেনে নিচ্ছে না মুসলিম ধর্মসমাজ| ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে মৃতু্যর পর নাজমা বিবিকে কবর দেওয়া হবে না বলে ইসলাম ধর্মীয় নেতারা তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top