News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে ফরেস্ট রেঞ্জারের বিরুদ্ধে বনদস্যুদের প্রশয় দেওয়ার অভিযোগ
Image

চড়িলামে ফরেস্ট রেঞ্জারের বিরুদ্ধে বনদস্যুদের প্রশয় দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ ফেব্রুয়ারী৷৷ সিপাহীজলা অভয়ারণ্য থেকে দিনের পর দিন বনদস্যুরা একাংশের বনকর্মীদের সাথে গোপন সমঝোতার ভিত্তিতে সংরক্ষিণ বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ সেই দামী গাছগুলি নিয়ে যাওয়া হয় বনদস্যুদের গোপন আস্তানায়৷ বিশালগড় মহকুমার বিভিন্ন স্থানে প্রায় এক ডজন গোপন আস্তানা রয়েছে বনদস্যুদের৷ সেইসব গোপন আস্তানায় চলে দিবালোকে কাঠ চেড়াই৷ তবে সাধারণ জনগণ মনে করেন মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালায় বনদপ্তরের কর্মীরা৷ এবং বাজেয়াপ্ত করে কিছু কাঠ ও গাছের লগ৷ এদিকে, হঠাৎ করে বনদপ্তরের স্থানীয় আধিকারীক পৌশালী রায় বনদস্যুদের বিরুদ্ধে অভিযান বন্ধ করে দিয়েছেন৷ যদিও কয়েকদিন আগে ভানুলাল সাহার বাড়ির পেছন থেকেও কাঠ ও চেড়াই মেশিন উদ্ধার করে বেশ সুনাম অর্জন করেছিলেন তিনি৷ অভিযোগ উঠেছে চড়িলাম ফরেস্ট রেঞ্জারের বিরুদ্ধে৷ বনদস্যুদের সাথে নাকি হাতে হাত মিলিয়ে তিনি মূল্যবান গাছ কাটার কাজে মদত দিয়ে চলেছেন৷ একটি কাঠ চেড়াইয়ের মেশিন হাতেনাতে পেয়েও ছেড়ে দিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ৷ রামছড়ার রঙ্গীবাড়ি এবং চেলিখলার আড়ালিয়াবাড়ি এলাকায় কয়েকজন বনকর্মী নিয়ে হানা দেন চড়িলামের রেঞ্জার কর্ণজিৎ সাহা৷ হাতে নাতে ধরেও ছেড়ে দিয়েছেন বনদস্যুদের৷ তাদের সাথে ছিল একটি ভ্রাম্যমান স মিল৷ বন দপ্তরের অফিসারদের এহেন কাজকর্মে এলাকার লোকজন রীতিমতো ক্ষুব্ধ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top