News Flash

  • Home
  • Uncategorized
  • বিরাট চুক্তি, ১১০ কোটিতে পুমার গ্লোবাল ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর কোহলি
Image

বিরাট চুক্তি, ১১০ কোটিতে পুমার গ্লোবাল ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর কোহলি

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ক্রী়ডা প্রস্তুতকারক সংস্থা পুমার সঙ্গে বিপুল অঙ্কের চুক্তি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির| কোহলির সঙ্গে আট বছরের ১১০ কোটি টাকার চুক্তি করল পুমা | এই চুক্তির ফলে একটি মাত্র সংস্থার সঙ্গে চুক্তির অঙ্কে ভারতীয় সব ক্রীড়াবিদদের পিছনে ফেললেন কোহলি| সেই সঙ্গে এখন থেকে উসাইন বোল্ট, আসাফা পাওয়েল, থিয়েরি অঁরির মতো বিরাট কোহলিও পুমার গ্লোবাল ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর| এর আগে পুমার সঙ্গে চুক্তি ছিল পেলে, মারাদোনারও|
এর আগে শচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিও ১০০ কোটির চুক্তি করেছেন | তবে তা একটি মাত্র সংস্থার সঙ্গে নয়| এই চুক্তির ফলে বছরে কোহলি পাবেন ১২-১৪ কোটি টাকা | এর আগে অ্যাডিডাসের সঙ্গে চুক্তি ছিল কোহলির| তিন বছরের চুক্তিতে বছরে দশ কোটি পেতেন কোহলি| এবার অতীতের অঙ্ককে ছাপিয়ে গেলেন ভারত অধিনায়ক|
পুমার পক্ষ থেকে বলা হয়েছে, কোহলি এইমুহূর্তে গোটা দেশের কাছে আইকন| শুধু ব্যাটে রান করছেন, এমনই নয়| পরিশ্রম ও ফিটনেসেও তিনি দৃষ্টান্ত| আরও বহুদিন তিনি ক্রিকেট দুনিয়াকে শাসন করবেন| সেই কারণেই তাঁর সঙ্গে এই দীর্ঘমেয়াদি চুক্তি|
এই চুক্তির ফলে খুশি ভারত অধিনায়ক| চুক্তি নিয়ে তাঁর প্রতিক্রিয়া, বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদদের তালিকায় অন্তর্ভূক্ত হতে পেরে গর্বিত| তাঁর আশা পুমার সঙ্গে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top