News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীর
Image

প্রয়াত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীর

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীর প্রয়াত । রবিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের ৩৯ তম প্রধান বিচারপতি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ হন। কর্মজীবন থেকে অবসর নেন ২০১৩–র ১৯ জুলাই। ১৯৭৩ সালে আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিশ শুরু করেন তিনি। ১৯৯০ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন কবীর। এরপর ২০০৫ সালে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে আসেন তিনি। দীর্ঘ কর্মজীবনে অনেক বড় বড় মামলা দক্ষতার সঙ্গে সামলেছেন কবীর। ১৯৪৮ সালের ১৯ জুলাই কলকাতায় জন্ম আলতামাস কবীরের। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে স্নাতকোত্তর পাস করেন তিনি।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top