News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরোর মুকুটে নতুন পালক, একসঙ্গে মহাকাশে উত্ক্ষেপণ ১০৪টি স্যাটেলাইট
Image

ইসরোর মুকুটে নতুন পালক, একসঙ্গে মহাকাশে উত্ক্ষেপণ ১০৪টি স্যাটেলাইট

শ্রীহরিকোটা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি-সি৩৭-এ চড়ে মহাকাশে পেঁৗছে গেল ১০৪টি স্যাটেলাইট| ১০৪টি স্যাটেলাইটের মধ্যে রয়েছে ভারতের ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’, কার্টোস্যাট-২ সিরিজ এবং ১০১টি বিদেশি ন্যানো স্যাটেলাইট| ৱুধবার সকাল ৯.২৮ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিল পিএসএলভি-সি৩৭| বিশ্বের মধ্যে ভারতই প্রথম দেশ, যারা এই কৃতিত্ব অর্জন করল| ইসরো-র এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ইসরো-র মুকুটে নতুন পালকের সংযোজন হওয়ার পরই টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘এই মুহূর্ত গর্ব করার’|
এখনও পর‌্যন্ত ইসরো যতগুলি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) মহাকাশে পাঠিয়েছে তার মধ্যে এদিনেরটাই ছিল সবচেয়ে ভারী| ৩২০ টন ওজন রয়েছে এই রকেটের| এটি উচ্চতায় ছিল ৪৪.৪ মিটার| এদিন পিএসএলভি-সি৩৭-এ চেপে মহাকাশে পাড়ি দিয়েছে আমেরিকার ৯৬টি স্যাটেলাইট| এছাড়াও ছিল ইজরায়েল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরশাহী ও সু্যইত্াজারল্যান্ডের ন্যানো স্যাটেলাইট|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top