News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে ৫৪.৫ শতাংশ এনিমিয়ায় আক্রান্ত, বাল্যবিবাহ বন্ধে রাজ্যের ব্যর্থতা প্রকাশ্যে আসল জাতীয় সমীক্ষায়
Image

১৫-৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে ৫৪.৫ শতাংশ এনিমিয়ায় আক্রান্ত, বাল্যবিবাহ বন্ধে রাজ্যের ব্যর্থতা প্রকাশ্যে আসল জাতীয় সমীক্ষায়

Child Marriage Campaignনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ নারীদের অধিকার রক্ষায় রাজ্য সরকারের চরম ব্যর্থতার প্রমাণ মিলেছে জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা রিপোর্টে৷ রিপোর্টে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাল্যবিবাহ বন্ধে রাজ্য সরকারের সফলতা নেই বললেই চলে৷ রিপোর্ট মোতাবেক, রাজ্যে ১৮ বছরের কম বয়সের নাবালিকাদের বিবাহের হার ৩২.২ শতাংশ৷ শুধু তাই নয়, ১৮ বছরের কম বয়সে মাতৃত্বের হার ১৮.৮ শতাংশ৷ সমীক্ষায় বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সের নাবালিকাদের বিবাহ হয়েছে শহর এলাকায় ২৫.৬ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৩৪.৮ শতাংশ৷ ২০০৫-০৬ সালে জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা রিপোর্টে বাল্যবিবাহের হার আরও উদ্বেগজনক ছিল৷ তখন ১৮ বছরের কম বয়সের নাবালিকাদের বিবাহের হার ছিল ৪১ শতাংশ৷

এদিকে, ২০১৫-১৬ সালের সমীক্ষায় আরও উল্লেখ করা হয়েছে, এই সমীক্ষা চলাকালীন গর্ভবতী হয়েছেন কিংবা সন্তান জন্ম দিয়েছেন এমন মহিলাদের বয়স ১৫-১৯ বছরের মধ্যে তার হার শহর এলাকায় ১৩.৩ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ২০.৭ শতাংশ৷ যার গড় হার ১৮.৮ শতাংশ৷ ২০০৫-০৬ সালের সমীক্ষায় দেখা গিয়েছে, তখন এর হার ছিল ১৮.৫ শতাংশ৷ তাতে প্রমাণিত, ২০০৫-০৬ সালের সমীক্ষার তুলনায় ২০১৫-১৬ সালের সমীক্ষায় ১৮ বছরের কম বয়সে গর্ভবতী হয়েছেন কিংবা সন্তান জন্ম দিয়েছেন এমন মহিলার সংখ্যা ০.৩ শতাংশ বেড়েছে৷

পুরুষদের ক্ষেত্রে বাল্যবিবাহেও কলঙ্কিত হয়েছে রাজ্য৷ ২০১৫-১৬ সালের সমীক্ষা অনুযায়ী ২১ বছরের কম বয়সের ছেলেদের বিবাহের গড় হার ২২.২ শতাংশ৷ শহর এলাকায় এই হার ৯.৬ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ২৫.৮ শতাংশ৷ ২০০৫-০৬ সালের সমীক্ষায় দেখা গিয়েছে, ছেলেদের বাল্যবিবাহের গড় হার ছিল ১৮.৯ শতাংশ৷ নতুন সমীক্ষায় প্রমাণিত, ছেলেদেরও বাল্যবিবাহের ক্ষেত্রে শতকরা হার বেড়ে চলেছে৷

মূলত, এই বিষয়গুলি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন৷ বাল্যবিবাহ রোধ নিয়ে দেশব্যাপী কর্মসূচী পালন করা হলেও রাজ্যে এর সফলতা প্রশ্ণের মুখে৷ পরিণত বয়সের আগেই মাতৃত্বের কারণে সন্তান ও মায়েদের নানাহ সমস্যা হচ্ছে৷ শুধু তাই নয়, সাম্প্রতিক কালে বিবাহ বিচ্ছেদের মামলা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রেও পরিণত বয়সের আগেই বিবাহকেই দায়ি করা হচ্ছে৷ বৈবাহিক জীবনের সারমর্ম বুঝে ওঠার বয়সের আগেই বিবাহের পরিণাম সুখকর হচ্ছে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ রাজ্য সরকারের দাবি, নারীদের অধিকার রক্ষায় কোন ঘাটতি নেই৷ অথচ জাতীয় সমীক্ষায় বাল্যবিবাহে রাজ্যের রিপোর্ট কার্ড প্রশংসনীয় নয়৷ বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি হিসেবে পরিচিত৷ নারীদের অধিকার রক্ষা এবং তাদের উন্নতিতে বাল্যবিবাহ বিরাট ফারাক গড়ে দেয় তা ইতিপূর্বে প্রমাণিত৷ এজন্যই দেশজুড়ে বাল্যবিবাহ বন্ধের দিকে অধিক গুরুত্ব দেওয়া হয়৷ জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার তথ্য এক্ষেত্রে নিঃসন্দেহে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করেছে৷

এদিকে, রাজ্যে নারীদের স্বাস্থ্য সুরক্ষার সাথে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও প্রশ্ণ উঠেছে সমীক্ষায়৷ জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা ২০১৫-১৬ অনুযায়ী ৬-৩৫ মাস বয়সের শিশুরা এনিমিয়ায় আক্রান্তের হার ৪৮.৩ শতাংশ৷ অন্যদিকে ১৫-৪৯ বছর বয়সী গর্ভবতী মহিলারা এনিমিয়ায় আক্রান্তের হার ৫৪.৪ শতাংশ৷ গর্ভবতী নন এমন ১৫-৪৯ বছর বয়সী মহিলারা এনিমিয়ায় আক্রান্তের হার ৫৪.৫ শতাংশ৷ রাজ্যে পুরুষদের তুলনায় মহিলারাই সর্বাধিক এনিমিয়ায় আক্রান্ত৷ সমীক্ষায় বলা হয়েছে, ১৫-৪৯ বছর বয়সী পুরুষদের এনিমিয়ায় আক্রান্তের হার ২৪.৭ শতাংশ৷ তাতে, এই সমীক্ষা অনুযায়ী নিশ্চিত রাজ্যের মহিলারা এবং শিশুরা শারীরিক দিক দিয়ে সুরক্ষিত নন৷ এনিমিয়া একটি মারাত্মক ব্যধি৷ এর কারণে নানাহ সমস্যা হয়৷ আর এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতাই ফুটে উঠেছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top