News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধে উত্তপ্ত গন্ডাছড়া এখনও থমথমে, সফর করলেন ডিএম
Image

বন্ধে উত্তপ্ত গন্ডাছড়া এখনও থমথমে, সফর করলেন ডিএম

tripura-map-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ তিন দলীয় ফোরামের ডাকে এডিসি এলাকা বন্ধে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছিল গন্ডাছড়া৷ বৃহস্পতিবার ধলাই জেলা জেলাশাসক বিকাশ সিং গন্ডাছড়া সফরে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন৷ পাশাপাশি পুলিশকে নির্দেশ দিয়েছেন সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য৷ এদিকে, গতকাল বন্ধে পিকেটিং করায় খোয়াই জেলার চাম্পাহাওরের নালিয়াবাড়ি এলাকার আইপিএফটি সমর্থক প্রণব দেববর্মার দোকানে বৃহস্পতিবার রাতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ৷ তবে, পুলিশের বক্তব্য, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত৷
এদিন, গন্ডাছড়া সফরে গিয়ে ধলাই জেলাশাসক বন্ধে বিধবস্ত সমস্ত এলাকা পরিদর্শন করেন৷ সংঘর্ষে আক্রান্তদের সাথেও দেখা করে খোঁজখবর নিয়েছেন৷ এদিন তিনি পুলিশ সুপার জলসিং মিনাকে বলেছেন গতকাল বন্ধে সংঘর্ষে যারা লিপ্ত হয়েছিলেন তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার জন্য৷ বর্তমানে এলাকায় শান্তির পরিবেশ ফিরে আসলেও টিএসআর জওয়ান এখনো মোতায়েন রয়েছেন৷
এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ খোয়াই জেলার চাম্পাহাওরের নালিয়া বাড়ি এলাকায় প্রণব দেববর্মার দোকানে আগুন লাগে৷ ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন আয়ত্ত্বে আনে৷ প্রণব দেববর্মার অভিযোগ, গতকাল বনধ চলাকালীন আইপিএফটি দলের সাথে পিকেটিংয়ে তিনি সামিল হয়েছিলেন৷ এরই জের তার দোকানে নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে৷ তবে, চাম্পাহাওর থানার পুলিশ দমকল বাহিনীর রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top