News Flash

  • Home
  • Uncategorized
  • চার্চিল কোচকে মারায় দুই ম্যাচের জন্য নির্বাসিত বেঙ্গালুরু স্টপার জনসন
Image

চার্চিল কোচকে মারায় দুই ম্যাচের জন্য নির্বাসিত বেঙ্গালুরু স্টপার জনসন

Bengaluru FCনয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : বেঙ্গালুরু এফসির বিপদ আরও বাড়ালেন দলের সেরা স্টপার জন জনসন| চার্চিল ব্রাদার্স কোচ আলফ্রেড ফার্নান্ডেজ়কে মারার অভিযোগে নির্বাসনের কবলে জনসন| ২ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়ছে| একেই লিগ টেবিলে ভালো জায়গায় নেই বেঙ্গালুরু এফসি| এই অবস্থায় জনসনের নির্বাসন দলের দুঃশ্চিন্তা আরও বাড়ল|
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি গোয়ায় চার্চিল ব্রাদার্সের সঙ্গে ম্যাচ ছিল বেঙ্গালুরুর| চার্চিলের রিচার্ড কোস্তাকে জঘন্য ফাউল করে লাল কার্ড দেখেন জনসন| মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় চার্চিল কোচ আলফ্রেড ফার্নান্ডেজ়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বেঙ্গালুরুর এই বিদেশি ফুটবলার| চার্চিল কোচ জানতে চান, কেন তাঁকে গালাগালি করছেন| হঠাই ছুটে গিয়ে আলফ্রেডের ঘাড়ে আঘাত করেন জনসন|
পুরো ঘটনাটি উল্লেখ করে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে রিপোর্ট পাঠান ম্যাচ কমিশনার| ম্যাচ কমিশনারের রিপোর্ট ও ঘটনার ভিডিও ফুটেজ দেখে জনসনকে ২ ম্যাচ নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top