News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি বন্ধের বিরোধীতা করল আমরা বাঙালী
Image

এডিসি বন্ধের বিরোধীতা করল আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ এডিসি বনধের বিরোধিতা করল আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি৷ সোমবার

সোমবার আগরতলায় আমরা বাঙালীর সাংবাদিক সম্মেলন৷ নিজস্ব ছবি৷
সোমবার আগরতলায় আমরা বাঙালীর সাংবাদিক সম্মেলন৷ নিজস্ব ছবি৷

সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক হরিগোপাল দেবনাথ বলেন, উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি, আইএনপিটি এবং এনসিটি’র গঠিত ফোরাম আগামী ৮ ফেব্রুয়ারি এডিসি এলাকা বনধে যে ডাক দিয়েছে তার কোন যৌক্তিকতা নেই৷ নাগরিকত্ব সংশোধনী বিলের সাথে এডিসি এলাকার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় নেই৷ অযথা হয়রানি করার উদ্দেশ্যেই এবং সস্তা রাজনীতির লক্ষ্যে ফোরাম এই বনধ ডেকেছে বলে মনে করেন শ্রীদেবনাথ৷
এদিন তিনি রাজ্যভাগের দাবিরও বিরোধিতা করেন৷ তিনি বলেন, ত্রিপুরার মত ক্ষুদ্র আয়তনের রাজ্য ভাগ করার দাবি ভিত্তিহীন৷ রাজ্যভাগ করার বদলে এইরাজ্যের উন্নয়ন কি করে সম্ভব করা যায় সেদিকেই ভাবতে হবে৷ প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে সামাজিক এবং আঞ্চলিক ক্ষেত্রে ত্রিপুরার উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ সেই বিষয়ে চিন্তাধারার কোন প্রতিফলন দেখা যাচ্ছে না৷ একারণেই আমরা বাঙালি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় বনধ এবং রাজ্যভাগের দাবির বিরোধিতা করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top