News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ইসলামাবাদে শরিফ সরকারের বিরুদ্ধে সরব পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা
Image

এবার ইসলামাবাদে শরিফ সরকারের বিরুদ্ধে সরব পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা

Nawaz Sarifইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারি (হি.স.):‌ কাশ্মীর দিবসে শরিফ সরকার এবং আইএসআই–এর বিরুদ্ধে সরব হল পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা।এই দিনটি বার্ষিক ‘‌কাশ্মীর সংহতি দিবস’‌ হিসেবে পালনের ডাক দিয়ে রবিবার রাজধানী ইসলামাবাদের রাস্তায় নামলেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরে সরকারের অত্যাচার নিয়ে লেখালেখি করে বহু ব্লগার, সাংবাদিক, মানবাধিকার কর্মী অপহৃত। অপহৃতদের ফেরানোর দাবিও তোলেন বিক্ষোভকারীরা।
পাক সরকারের দমন–পীড়ন নিয়ে বহুদিন ধরে ক্ষুব্ধ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা।তাঁদের অভিযোগ, পাক গুপ্তচর সংস্থা আইএসআই, প্রশাসন ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করছে পাক অধিকৃত কাশ্মীরে। নিরীহদের অত্যাচার করেছে। সাংবাদিকদের গতিবিধির ওপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে একই রকম পদক্ষেপ করেছে গিলগিট বালতিস্তানেও। এতদিন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা নিজেদের এলাকায় প্রতিবাদ জানিয়ে আসছিলেন । এবার বিক্ষোভকারীরা হাজির ক্ষমতার কেন্দ্রবিন্দু ইসলামাবাদে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top