News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুরে তীর জুয়ারী পুলিশের জালে আটক
Image

মধুপুরে তীর জুয়ারী পুলিশের জালে আটক

Thief2নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩১ জানুয়ারি৷৷ মঙ্গলবার দুপুরে মধুপুর বাজারের এলাকা থেকে এক তীর জুয়ারির এজেন্টকে গ্রেপ্তার করল পুলিশ৷ ঘটনা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে চলছে এই অবৈধ তীর জুয়া খেলা৷ কমলাসাগর  বিধানসবার বিভিন্ন এলাকায় চলছে তীর জুয়ার রমরমা ব্যবসা৷ এমনকি মধুপুর থানার নাকের ডগায় এই তীর জুয়ার ব্যবসা চলচে৷ থানাবাবুদের  পকেট গরম করে চলছে রমরমা ব্যবসা৷ এমনটা অভিযোগ ছিল মধুপুর এলাকাবাসীর৷ শেষ পর্যন্ত তীর জুয়ার অভিযোগ বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিকের নিকট পৌঁছে মঙ্গলবার দুপুর দেড়টায় বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক  প্রবীর পাল৷ মধুপুরে  তীর জুয়ার খেলায় হানা দিয়ে একজন তীর জুয়ার এজেন্ট অজিত দেববর্মাকে গ্রেপ্তার করল৷ অজিত দেবববর্মার বাড়ি মধুপুর চৌদ্দকার্ড এলাকায়৷ যদিও তীর জুয়ার মূল এজেন্টকে আটক করতে পারে নাই৷  মূল এজেন্ট বাড়ি হরিহর দোলা এলাকায় বলে জানা যায়৷ তীর জুয়া খেলায় গ্রেপ্তার করা অজিত দেববর্মা বর্তমানে মধুপুর  থানার লকআপে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top