News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে দিবালোকে খোয়াইয়ে দুঃসাহসিক চুরি
Image

প্রকাশ্যে দিবালোকে খোয়াইয়ে দুঃসাহসিক চুরি

thief-copyনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ জানুয়ারি৷৷ প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরিকান্ড খোয়াইতে৷ ঘটনা খোয়াই বনকর এলাকায়৷ মঙ্গলবার খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন সুকল সংলগ্ণ স্থানে বুধরাই দেববর্মার বাড়ীতে দিনে দুপুরে এই চুরিকান্ড সংগঠিত হয়৷ উল্লেখ্য গৃহকর্তা পেশায় টিটিএএডিসি এলাকার তুলাশিখর উপবিদ্যালয় পরিদর্শক৷ তিনিই সংবাদ মাধ্যমকে ঘটনার বিবরন দিতে গিয়ে জানান, অন্যান্য দিনের মতো এদিনও সকাল সাড়ে ৯টা নাগাদ বাড়ী থেকে বেড়িয়ে তিনি কর্তব্যস্থলে তুলাশিখর পৌছান৷ অফিসের কাজকর্ম সেরে দুপুর আড়াইটা নাগাদ পারিবারিক কাজে বাড়ী ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা৷ ঘরের ভেতরের সব জিনিসপত্র তছনছ করে৷ ঘরের আলমিরাতে ছিল নগদ টাকা ও দশ ভরি স্বর্ণালঙ্কার৷ এসব নিয়ে চোরের দল পালিয়েছে৷ সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি খোয়াই থানায় জানান৷ পুলিশ এসে তদন্ত শুরু করে৷ বুধরাই দেববর্মার স্ত্রীও একজন শিক্ষিকা৷ তিনিও বাড়ীতে ছিলেন না৷ আর এই একাকীত্বের সুযোগকেই কাজে লাগিয়েে চোরের দল হাত সাফাই করে৷ প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা খোয়াইতে নতুন কিছু নয়৷ ক্রমাগত পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে চোরের দল একের পর এক চুরিকান্ড ঘটিয়ে চললেও পুলিশ নীরবতা পালন করে চলছে৷ ফাঁকা বাড়ী মানেই নিরাপত্তাহীনতা৷ এখন খোয়াইবাসীর মনে এই দুশ্চিন্তাই ঘর করেছে৷ পুলিশ প্রশাসন কেবল বাইক ধরতে আর নেশা কারবাসীদের  থেকে প্রাণামী পেতেই সময় অতিবাহিত করেন বলেও অভিযোগ তুলছেন জনসাধারণ৷ কিন্তু শহরবাসীর নিরাপত্তায় খোয়াই পুলিশ প্রশাসন বিগত কয়েক বছরে উদাসীনতার নজির গড়ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন জনগন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top