News Flash

  • Home
  • Uncategorized
  • খুদে পড়ুয়াদের জীবনে আলো জ্বালালেন এক শিক্ষক
Image

খুদে পড়ুয়াদের জীবনে আলো জ্বালালেন এক শিক্ষক

booksপুণে, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : খুদে পড়ুয়াদের জীবনে আলো জ্বালালেন এক শিক্ষক| মাত্র ৫০০ টাকা দিয়েই খুদে পড়ুয়াদের জীবনে জ্বালালেন শিক্ষক কিশোর ভাগওয়াত| শিক্ষকের দৌলতেই এখন সারাদিন আলো জ্বলে স্কুলে| পড়াশোনায় আর কোনও সমস্যা হয় না পড়ুয়াদের|
যখন তখন লোডশেডিং| কতক্ষণ বিদু্যত্ থাকে বলার চেয়ে কতক্ষণ থাকে না বলা সহজ| দিনের পর দিন লোডশেডিং-এ বিরক্ত হযে খুদে পড়ুয়াদের জন্য সোলার অ্যাম্পিফ্লায়ার তৈরি করে ফেললেন শিক্ষক কিশোর ভাগওয়াত| তাঁর এই কাজকে অনুকরণ করেই মহারাষ্ট্রের প্রত্যন্ত এলাকায় বিদু্যত্ সমস্যা মেটাতে চাইছে প্রশাসন|
বিড জেলার ধারুর তুলকার একটি স্কুলে ইংরেজির শিক্ষক কিশোর ভাগওয়াত| তিনিই করেছেন এই অসাধ্য সাধন| ফেলে দেওয়া জিনিসপত্র থেকে মাত্র ৫০০ টাকা খরচে তৈরি করেছেন সৌরশক্তিতে চলা অ্যাম্পিফ্লায়ার| ব্যবহার করেছেন একটি ১২ ওয়াটের সৌরশক্তিতে চলা ব্যাটারি| আর রাজ্যের শিক্ষা দফতর থেকে পাওযা সৌর কিট
জেলা শিক্ষা দফকতরের আধিকারিকরাও শিক্ষকের কাজে অভিভূত| তাঁরা চাইছেন, একই পদ্ধতিতে গ্রামের অন্যান্য স্কুলেও বিদু্যতের সমস্যা মেটাতে ইতিমধ্যেই ধারুর তুলকার আরও একটি স্কুলে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদু্যত্ সরবরাহের কাজ চলছে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top