News Flash

  • Home
  • Uncategorized
  • শিবনগরে দেহ ব্যবসার ঠেকে হানা, পাঁচজনকে থানায় তুলে আনল পুলিশ
Image

শিবনগরে দেহ ব্যবসার ঠেকে হানা, পাঁচজনকে থানায় তুলে আনল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় নানা কায়দায় দেহ ব্যবসা গজিয়ে উঠতে শুরু করেছে৷ তাতে পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ শিবনগরে এ ধরনেরই একটি চক্র ধরা পড়েছে৷ তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী৷

imagesরাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকার নানা কৌশলে গজিয়ে উঠেছে দেহব্যবসা৷ শিবনগরে গতকাল রাতে স্থানীয় জনগন ও সদস্যরা এধরনের একটি চক্রের সন্ধান দিয়েছেন পুলিশকে৷ বাড়িটি ঘেরাও করে রেখে পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে ওই বাড়ি থেকে ৫ জনকে আটক করে৷ কলেজ পড়ুয়া মেয়ে, ছেলে ও মা কৌশলে দেহ ব্যবসার চক্রটি চালাত বলে অভিযোগ৷ গত কয়েক মাস ধরেই শিবনগরে এই আসর চলছিল৷ পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসলেও পরবর্তী সময় ছেড়ে দিয়েছে৷ কলেজ পড়ুয়া ছাত্রীটি জানায়, গতকাল বাবার বাৎসরিক শ্রাদ্ধছিল৷ এউপলক্ষে রাতে ছোট ভাইয়ের বন্ধুরা আসে৷ এলাকাবাসীর অভিযোগ বেশকিছুদিন ধরেই বাড়িটিতে অবৈধ দেহ ব্যবসা চলছিল৷ তারা চক্রটিকে হাতে নাতে ধরার চেষ্টা করে আসছিলেন৷ এধরনের সামাজিক ব্যাভিচায় বন্ধ করতে সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা জরুরী৷ প্রসঙ্গত রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের বেশ কিছু দেহ ব্যবসার ঠেক গড়ে তোলা হয়েছে৷ সেগুলির বিরুদ্ধে পুলিশ তেমন কোন কার্য্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না৷ তবে স্থানীয় জনগণও অনেক ক্ষেত্রে কঠোর হতে পারছেনা৷ দেখা গিয়েছে রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদেরও ঐসব ঠেকে নিয়মিত আসা যাওয়া রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top