News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানার পুলিশ সিলেকশন কোচিং সেন্টারে তরুণীকে গণধর্ষণ, চাঞ্চল্য
Image

তেলেঙ্গানার পুলিশ সিলেকশন কোচিং সেন্টারে তরুণীকে গণধর্ষণ, চাঞ্চল্য

করিমনগর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): তেলেঙ্গানার করিমনগর জেলায় পুলিশ সিলেকশন কোচিং সেন্টারের মধ্যেই তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল| সেই ভিডিও আবার শু্যট করার অভিযোগ উঠল| তাও একবার না, ওই ভিডিও দেখিয়ে টানা ১০ দিন দলিত ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ|
নির্যাতিতা দলিত তরুণী জানিয়েছেন, জি শ্রীনিবাস ও এম আঞ্জাইয়া নামে দুই যুবক তাকে কোচিং সেন্টারের মধ্যেই গণধর্ষণ করে| গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে এম রাকেশ নামে তাদের এক বন্ধু| এরপর ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ| গোটা ঘটনার কথা বাড়িতে জানান ওই তরুণী| এরপর উত্তেজিত জনতা জি শ্রীনিবাস ও এম আঞ্জাইয়াকে গণপ্রহার করে পুলিশের হাতে তুলে দেয়| তারা আপাতত হাসপাতালে চিকিত্সাধীন| অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এম রাকেশকে| পুলিশ অবশ্য কোচিং সেন্টারে ধর্ষণের দাবি মানতে নারাজ|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top