News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তা রক্ষীদের গুন্ডামীতে জিবিতে রক্তাক্ত রোগীর নিকটাত্মীয়, উত্তেজনা
Image

নিরাপত্তা রক্ষীদের গুন্ডামীতে জিবিতে রক্তাক্ত রোগীর নিকটাত্মীয়, উত্তেজনা

AGMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ জিবি হাসপাতালে বেসরকারি নিরাপত্তাকর্মীদের উন্মত্ততায় রোগী ও তাদের  পরিবারের লোকজনদের জীবন উষ্টাগতপ্রায়৷ মুমূর্ষ রোগী কিংবা প্রসব বেদনায় কাতর মায়েদের পর্যন্ত হাসপাতালে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীদের হেনস্থার শিকার হতে হয়৷ এই ধরনেরই এক ঘটনা ঘটল মঙ্গলবার জিবি হাসপাতালে৷  জানা যায়, সংগীতা ছেত্রী নামে নাগিছড়ার কালিদাসপাড়ার এক প্রসূতি মাকে প্রসব যন্ত্রণায় কাতর অবস্থায় গতকাল রাতে জিবি হাসপাতালে নিয়ে আসেন আশা কর্মী ও রোগিনীর স্বামী৷ হাসপাতালে ভর্তি করার পর রোগীর সঙ্গে থাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বৈধ পাসও মঞ্জুর করেন৷ বিপত্তি দেখা দেয় মঙ্গলবার মহিলার স্বামী অমৃত ছেত্রী এবং আশাকর্মী হাসপাতাল গেইটের বাইরে গিয়েছিলেন৷ এদিকে, চিকিৎসক সংগীতা ছেত্রীকে সিজার করার পরামর্শ দেন৷ জরুরি ভিত্তিতে সিজারের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র ক্রয় করার লক্ষ্যেই তারা নাকি বাইরে গিয়েছিলেন৷ হাসপাতালের ইমার্জেন্সি গেইট দিয়ে ঢোকার চেষ্টা করলে দুজনকেই আটকে দেয় নিরাপত্তাকর্মীরা৷ তাদেরকে জরুরি বিষয়টি বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন তারা৷ দ্বিতীয় গেইট দিয়ে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন তারা৷ তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের বৈধ পাসও দেখানো হয়৷ তারপরও ভিতরে ঢুকতে না দেওয়ায় নিরাপত্তা রক্ষীর সঙ্গে রোগীনির স্বামী অমৃত ছেত্রীর বাকবিতন্ডা শুরু হয়৷ এরই মধ্যে নিরাপত্তা কর্মীরা তাকে মারধর শুরু করেন৷ নিরাপত্তাকর্মীর ঘঁুষিতে তিনি রক্তাক্ত হন৷ অপরদিকে আশা কর্মী জানান, জরুরি ভিত্তিতে রাতে রোগী নিয়ে আসার সময় তিনি পরিচয়পত্র নিয়ে আসতে পারেননি৷ কিন্তু আশাকর্মী হিসেবে নির্ধারিত পোশাক পরিহিত অবস্থাতেই ছিলেন তিনি৷ কিন্তু পরিচয়পত্র দেখাতে না পারার অজুহাতে তাকে হাসপাতালে রুখে দেওয়া হয়নি৷  এনিয়ে হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে পুলিশও ছুটে আসে৷ নিরাপত্তাকর্মীদের ইনচার্জ জানান বিষয়টি খতিয়ে দেখা হচেছ৷ নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে৷ উল্লেখ্য, জিবি হাসপাতালে প্রতিনিয়তই এধরনের ঘটনা ঘটে চলেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top