নয়াদিল্লি ও ইসলামাবাদ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): জাঠ আন্দোলনের জেরে বেশ কিছুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ফের চালু হচ্ছে সমঝোতা এক্সপ্রেসের যাত্রা| পাকিস্তান সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এই খবর জানানো হয়েছে| ইতিমধ্যেই পাকিস্তানে যাওয়ার জন্য ২০০ জন যাত্রী তাদের বুকিং করেছেন বলে পাক সরকার সূত্রের খবর| তবে, ভারত ও পাকিস্তানের মধ্যে ট্রেন যোগাযোগ শুরু হলেও, ভারত সরকারের সবুজ সংকেত না মেলা পর্যন্ত বাস পরিষেবা চালু করা হচ্ছে না|
গত কয়েকদিন ধরে সংরক্ষণের দাবিতে জাঠ সম্প্রদায়ের আন্দোলন শুরু হয়েছে হরিয়ানায়| পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে দফায় দফায়| এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্রেন ও বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে|
বৃহস্পতিবার চালু হচ্ছে সমঝোতা এক্সপ্রেসের যাত্রা ঃ পাক সরকার
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















