News Flash

  • Home
  • Uncategorized
  • কানহাইয়ার জামিনের বিরোধিতা করল দিল্লি পুলিশ, বুধবার পরবর্তী শুনানি
Image

কানহাইয়ার জামিনের বিরোধিতা করল দিল্লি পুলিশ, বুধবার পরবর্তী শুনানি

Kanhaia Kumarনয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমারের জামিনের বিরোধিতা করল দিল্লি পুলিশ| মঙ্গলবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়| এরই প্রেক্ষিতে হাইকোর্ট দিল্লি পুলিশকে বুধবারের মধ্যে ঘটনার তদন্তের একটি স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে| বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে|
পাতিয়ালা হাইস কোর্টে নজিরবিহীন বিশৃঙ্খলার কথা মাথায় রেখে এদিন সকাল থেকে দিল্লি হাইকোর্টকে মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার চাদরে| কানহাইয়া কুমারের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী তথা দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি ও রাজু রামচন্দ্রন|
উল্লেখ্য, পাতিয়ালা হাউস কোর্ট কানহাইয়াকে জেল হেফাজতে পাঠানোর পরই তার জামিনের আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে| কিন্তু, সর্বোচ্চ আদালত কানহাইয়ার আবেদন খারিজ করে হাইকোর্টে আবেদন করার কথা বলে| এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কানহাইয়া কুমারের আইনজীবীরা| এদিকে, দেশবিরোধী স্লোগান দেওয়ায় অভিযুক্ত পাঁচ ছাত্র আত্মসমর্পণ করার জন্য নিরাপত্তার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন| এদিনই উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য, রামা নাগা, আশুতোষ যাদব ও অনন্ত নারায়ণের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে আবেদন জানানো হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top