News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে যান সন্ত্রাসে রক্তাক্ত এক ব্যাক্তি
Image

কল্যাণপুরে যান সন্ত্রাসে রক্তাক্ত এক ব্যাক্তি

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ সন্ধ্যা রাতে যান দুর্ঘটনা৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার গুংরাইছড়া গ্রামে৷ খবরে জানা গিয়েছে, সন্ধ্যা ৭ টা নাগাদ কল্যাণপুর পোস্ট অফিসের মাস্টারবাবু দীপক দাস সহ অন্য আরেকজনকে নিয়ে খোয়াইয়ের আমপুরাস্থিত অনুকূল ঠাকুরের উৎসব থেকে নিজের টিআর- ০১এফ-৮৫৩১ নম্বরের গ্লেমার বাইক নিয়ে কল্যাণপুরের উদ্দেশ্যে ফিরছিল৷ গুংরাইছড়া গ্রামের সড়কে আসতেই পেছন দিক থেকে স্বজোরে একটি টিআর০১- পি-০২৯২ নম্বরের অল্টো গাড়ি ধাক্কা মারে৷ সাথে সাথে মোটর বাইক থেকে ছিটকে পড়ে যান দীপকবাবু৷ খবর পেয়ে দমকলের গাড়ি এসে দীপকবাবুকে নিয়ে যায় কল্যাণপুর হাসপাতালে৷  পুলিশ এসে গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায়৷ একাংশ এলাকাবাসীর অভিযোগ গাড়ির চালক মদমত্ত অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা৷ তবে গাড়ির চালককে গ্রেপ্তার করতে পারেনি৷ সন্ধ্যারাতে দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top