News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে ফের রক্তাক্ত রাস্তাঘাট, পৃথক দূর্ঘটনায় নিহত এক, আহত সাত
Image

যান সন্ত্রাসে ফের রক্তাক্ত রাস্তাঘাট, পৃথক দূর্ঘটনায় নিহত এক, আহত সাত

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে যান সন্ত্রাসের প্রায় প্রতিদিন রক্তাক্ত হচ্ছে রাজপথ৷ বৃহস্পতিবারও পৃথক দুটি দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে৷ আহতও হয়েছেন কয়েকজন৷ জানা গেছে, পৃথক দূর্ঘটনায় একজন নিহত এবং সাত জন আহত হয়েছেন৷
এদিন, সকাল সাড়ে আটটা নাগাদ টিআর-০২-ই-১৬২২ নম্বনরে বুলেরু ম্যাক্স ট্রাক কাঠ বহন করছিল৷ তাতে দু’জন যাত্রীও ছিলেন৷ জানা গেছে, ট্রাকটি ছামনু থেকে লরাই কারবারি পাড়া যাবার পথে ট্রাইবেল কলোনীতে রাস্তার বাঁক নিতে গিয়ে উল্টে যায়৷ তাতে কারবারী পাড়ার বাসীন্দা দুই যাত্রী শুখি সোনা চাকমা(৪৫) এবং বিনা রাণী চাকমা(২২) গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় জনগন সঙ্গে সঙ্গে তাদের চামনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ আহতদের মধ্যে শুখি সোনা চাকমা হাসপাতালে যাওয়ার পথেই মারা যান৷ ঘটনার খবর পেয়ে ছামনু থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং ট্রাকটি আটক করেন৷ পুলিশ জানিয়েছে দূর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে৷
অন্য আরেকটি ঘটনায় কৈলাসহরে দুটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে, একজন মহিলা সহ তিনজন আহত হয়েছেন৷ বর্তমানে আহত তিনজন আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷ আহতদের মধ্যে একজন কৈলাসহর বিশন টিভির সাংবাদিক৷ আজ বিকাল আনুমানিক ৫ টার সময় আসামের মাখোন্দা হাসপাতাল থেকে রোগী নিয়ে আসা একটি অল্টো গাড়িও কৈলাসহর থেকে ধর্মনগরে যাবার পথে অপর অল্টো গাড়ি ঊনকোটি পাহাড়ে প্রধান সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে দুই গাড়ির তিনজন আহত হন৷ তিনজনের মাথায় আঘাত হয়েছে৷আহতদের মধ্যে বিশন টিভির কুমারঘাটের প্রতিনিধি অর্জুন মালাকার, অপর দুইজন নিকেশ শুক্রবৈদ্য ও সঙ্গীতা দেববর্মা৷ দুর্ঘটনার খবর পেয়ে কৈলাসহরের অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নিয়ে আসেন৷ পুলিশ দুই গাড়ি আটক করেছে এবং বিষয়টির তদন্তের কাজ শুরু করেছে বলে খবর পাওয়া গেছে৷
এদিকে, বৃহস্পতিবার সকালে রাজধানী আগরতলায় পুরানো মটর স্ট্যান্ডে ১ বছর ২ মাসের শিশু সহ তিনজন আহত হয়েছেন৷ জানা গেছে, আইজিএম চৌমুহনী থেকে রিক্সা করে মোটর স্ট্যান্ডের দিকে আসছিলেন কাশীপুর এলাকার বাসীন্দা চন্দন ঘোষ, তার স্ত্রী পার্বতী ঘোষ এবং তাদের ১ বছর ২ মাসের শিশু কন্যা অঙ্কিতা ঘোষ৷ পুরানো মোটর স্ট্যান্ড এলাকায় আসতেই টিআর-০১-বি-৩০৪৪ নম্বরের একটি অটো তাদের রিক্সায় ধাক্কা মারে৷ তাতে তিনজনই রিক্সা থেকে পড়ে গিয়ে আহত হন৷ সঙ্গে সঙ্গে স্থানীয় জনগন অটো চালক ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যান৷ স্থানীয় অটো সংঘঠনের কাছ থেকে জানা গেছে ঐ অটো চালকের নাম ভজন ভট্টাচার্য৷ এই ঘটনায় পূর্ব আগরতলা থানায় একটি মামলা করা হয়েছে৷ তবে পুলিশ এখনো অটো চালককে আটক করতে পারেনি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top