News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুদিনের কর্মসূচি নিল বিএনপি
Image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুদিনের কর্মসূচি নিল বিএনপি

BNPঢাকা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুদিনের কর্মসূচি গ্রহণ করেছে দেশের প্রধান বিরোধীদল বিএনপি| এক সাংবাদিক সম্মেলনে একথাই জানালেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর|
জানা গিয়েছে, আগামী রবিবার প্রথমে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন দলের চেয়ারপার্সন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া| এরপর সকাল ৬টায় আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের কেন্দ্রীয় নেতারা| পরে তাঁরা শহিদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করবেন| শেষে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তাঁরা সকলে| পাশাপাশি, ওইদিন সকাল ৬টা থেকে কেন্দ্রীয় কার্যালয়সহ গোটা বাংলাদেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে ও কালো পতাকা উত্তোলন করা হবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top