News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক হিংসায় শিক্ষককে হত্যার চেষ্টা, কাঠগড়ায় আইপিএফটি
Image

রাজনৈতিক হিংসায় শিক্ষককে হত্যার চেষ্টা, কাঠগড়ায় আইপিএফটি

Tripura & IPFTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ সাতসকালে বিদ্যালয়ে যাওয়ার পথে আই পি এফ টি দলের সমর্থকদের হামলার মুখে প্রান নাশের হুমকি৷ সাহাসিকতার পরিচয় দিয়ে প্রাণ নিয়ে ছুটে আসতে সক্ষম হন প্রত্যন্ত জনপদ রুপরাই উপজাতি গ্রাম থেকে কল্যানপুরে৷ আই পি এফ টি দলের এই কর্মকান্ডের সাথে কল্যানপুর সহ সারা রাজ্যেই নিন্দার ছি, ছি, রব৷ যারা নির্বাচনী ভোট বিতরনী পার হতে শান্তি আর উন্নয়নের জন্য বাড়ী বাড়ী ভোট ভিক্ষা চান তারই উল্টো পথে আই পি এফ টি দলের সমর্থকদের দ্বারা এই কুকর্ম৷ ভোটের আগেই জড়িয়ে যাচ্ছে মামলায়৷
ঘটনা কল্যানপুর থানা এলাকার রুপরাই এস বি সুকলে যাওয়ার সময় সকাল ৬-৩০ মিনিটে এই ঘটনা৷ শিক্ষক হরেন্দ্র দেববর্মা অভিযোগ করে জানায় প্রতিদিনের মত আজও সাতসকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলে রুপরাইএর কাছাকাছি পৌঁছলে আই পি এফ টি এর দীপংকর দেববর্মা ডেকে এনে দা দিয়ে আঘাত করতে চায় এবং কারন বলতে থাকে যে তিনি নাকি সি পি আই এম এর সমর্থক, সুষ্ট বিচারের আশায় কল্যানপুর কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এক ডেপুটেশনের মধ্য দিয়ে থানায় দীপংকরের বিরুদ্ধে মামলা করা হয়৷ কল্যানপুর থানার বড়বাবু শান্তি ভূষন ভূঞাঁর কাছে আবেদন করে জানান তার যেন কঠোর শাস্তি প্রদান করা হয়৷ নেতৃত্বে ছিলেন কল্যানপুর কর্মচারী সংগঠনের নেতা শান্তি রঞ্চন দত্ত, কালিপদ দেব, লক্ষ্মী দেববর্মা সহ অনেকে৷ এদিকে, রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গিয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top