News Flash

  • Home
  • Uncategorized
  • মিছিলে অংশ নেওয়ার জের, প্রাণে মারার হুমকি জেইউ-র ছাত্রীকে
Image

মিছিলে অংশ নেওয়ার জের, প্রাণে মারার হুমকি জেইউ-র ছাত্রীকে

9MMPISTOL copyকলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): জেএনইউ-র ছাত্র নেতা কানহাইয়া কুমারের উপর থেকে দেশদ্রোহিতার অভিযোগ তুলে নেওয়ার দাবিতে মঙ্গলবার মশাল মিছিল করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা| মিছিলে অংশ নিয়েছিলেন জেইউ-র এক ছাত্রী| মিছিলে থাকার জেরে ওই ছাত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হল| যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রী জানিয়েছেন, ফেসবুকে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে|
জেএনইউ-র পাশে থাকার বার্তা দিয়ে গত সোম ও মঙ্গলবার যাদবপুরে হওয়া মিছিলে অংশ নিয়েছিলেন ওই ছাত্রী| মঙ্গলবারের মিছিল থেকে স্লোগান ওঠে, `আফজল বোলে আজাদি, গিলানি বোলে আজাদি, হম ছিনকে লেঙ্গে আজাদি|’ সংবাদ মাধ্যমে তরুণীর ছবিও প্রকাশ পায়| এরপরই তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ| ওই তরুণী বলেছেন, `আমি বিচ্ছিন্নতাবাদী স্লোগান এবং আফজল গুরুর ফাঁসির বিরোধিতা করে স্লোগান দিইনি| দেশের সংবিধানের উপর ভরসা আছে| তাও আমায় কেন দেশদ্রোহী বলা হচ্ছে বুঝতে পারছি না| আমি নিরাপত্তা চাই|’

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top