News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলে তামাকজাত দ্রব্য বিক্রির জন্য লাইসেন্স আবশ্যিক, বিরোধিতায় বিক্রেতারা
Image

হিমাচলে তামাকজাত দ্রব্য বিক্রির জন্য লাইসেন্স আবশ্যিক, বিরোধিতায় বিক্রেতারা

Himachalসিমলা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): তামাকজাত দ্রব্যের বিক্রি নিয়ন্ত্রণে এবার জোড়া সিদ্ধান্ত নিল হিমাচল প্রদেশ সরকার| হিমাচলে বিড়ি, সিগারেট-সহ যে কোনও তামাকজাত দ্রব্য বিক্রির জন্য বিক্রেতাদের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে| এক সরকারি মুখপাত্র এ কথা জানিয়েছেন| শুধু তা-ই নয়, বিড়ি, সিগারেটের খুচরো বিক্রিও নিষিদ্ধ করেছে হিমাচল সরকার| মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে|
রাজ্য সরকারের আশা, এই সিদ্ধান্ত কার্যকর হলে, সিগারেট-সহ তামাকজাত দ্রব্য খাওয়া কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে| আগামী ২৫ ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশন শুরু হলেই এই প্রস্তাব সংক্রান্ত বিল পাশ করানো হবে| যদিও, বিড়ি-সিগারেট বিক্রেতারা ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন| তাঁদের দাবি, এই আইন প্রণয়ন হলে বিক্রেতাদের রুটি-রুজিতে টান পড়া ছাড়াও লাইসেন্স দেওয়ার নামে সরকারি কর্মীদের ঘুষ খাওয়ার প্রবণতা বাড়বে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top