News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ কান্ডে রাজ্যব্যাপী এসএফআই’র বিক্ষোভ মিছিল
Image

জেএনইউ কান্ডে রাজ্যব্যাপী এসএফআই’র বিক্ষোভ মিছিল

SFIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে অগণতান্ত্রিকভাবে পুলিশী হানা, ছাত্র আন্দোলনের উপর পুলিশি আক্রমণ ও মিথ্যা সাজানো অভিযোগে ছাত্র নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার এসএফআই রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছে৷ ছাত্র আন্দোলনের উপর অগণতান্ত্রিক ভাবে পুলিশি হানা ও মিথ্যা মামলায়ছাত্র নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এসএফআই রাজেও প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে৷ আগরতলা শহরেও বিক্ষোভ মিছিল সংগঠিত করা  হয়৷ ছাত্র যুব ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়৷ মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে অংশ নিয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক  নবারুণ দেব বলেন, স্বাধীনতার ৬৮ বছরেও বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার ছাত্র আন্দোলনের উপর দমনপীড়ন নীতি চালাচ্ছে৷ আমরা শিক্ষাঙ্গণে কালোছায়া দেখতে  পাচ্ছি৷ সে কালো ছায়া মুক্ত করতে হবে৷ শিক্ষাঙ্গণকে শিক্ষাঙ্গণের মতো, ছাত্র আন্দোলনের বাগ স্বাধীনতা দিতে হবে৷ ছাত্র আন্দোলনে দমনপীড়ন নীতি চলবে না৷

বুধবার  রাজ্যের প্রতিটি কলেজেও একই দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সংগঠিত করা হবে বলে জানান এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব৷  এদিকে, হগবপন্থী শিক্ষক কর্মচারী সংগঠনের তরফে মঙ্গলবার আগরতলা শহরে একই দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top