News Flash

  • Home
  • Uncategorized
  • অবসরপ্রাপ্ত কর্মীকে গ্র্যাচুয়িটির টাকা মিটিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
Image

অবসরপ্রাপ্ত কর্মীকে গ্র্যাচুয়িটির টাকা মিটিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমে কর্মরত কর্মচারীদের গ্র্যাচুয়েটির টাকা মিটিয়ে দেওয়াকে কেন্দ্র করে মতভেদ তুঙ্গে  উঠেছে৷ শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়ে গ্র্যাচুয়েটির টাকা আদায় করে নিতে বাধ্য হচ্ছেন প্রাপকরা৷ এসংক্রান্ত বিষয়ে হাইকোর্ট ত্রিপুরা ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমকে দুটি রিটপিটিশনের পরিপ্রেক্ষিতে গ্র্যাচুয়েটির টাকা নয় শতাংশ সুদ সহকারে দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায়, ত্রিপুরা ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমে কর্মরত দুই কর্মী অবসর গ্রহণের পর তাদের গ্র্যাচুয়েটির ন্যাযা টাকা  পাচ্ছিলেন না৷ নিয়ম অনুযায়ী অবসগ্রহণের  ৩০ দিনের মধ্যে গ্র্যাচুয়েটির পুরো টাকা মিটিয়ে দেওয়ার কথা রয়েছে৷ সেক্ষেত্রে ৩০ দিন পেরিয়ে যাওয়ার পরও গ্র্যাচুয়েটির টাকা পাননি তারা৷ সে কারণেই অবসরপ্রাপ্ত দুই কর্মী হাইকোর্টে রিটপিটিশন দাখিল করেছিলেন৷ হাইকোর্ট এই মামলার রায়ে দ্রুত নয় শতাংশ সুদ সহ গ্র্যাচুয়েটির টাকা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে৷ উল্লেখ্য, অধিগৃহীত সংস্থার কর্মচারীদের একমাত্র সম্বল হল গ্র্যাচুয়েটি বাবদ প্রাপ্য টাকা৷ কারণ, তারা নিয়মিত পেনশন পাননা৷ ইপিএফ পেনশন বাবদ কিছু টাকা পেয়ে থাকেন৷ এরপরও অর্জিত অধিকার হরণ করার যে চেষ্টা চলেছে তা নিতান্তই দুঃখজনক৷ সংগঠিত শ্রমিক কর্মচারী সংগঠনগুলো গ্র্যাচুয়েটির টাকা আদায় করার জন্য তাদেরকে তেমন কোন সাহায্য করছে না৷ কর্মচারী সংগঠনগুলো সঠিক দায়িত্ব পালন করলে গ্র্যাচুয়েটির টাকা নির্ধারিত সময়ের মধ্যে মিটিয়ে দিতে বাধ্য থাকত অধিগৃহীত সংস্থাগুলো৷ কারণ, অধিগৃহীত সংস্থাগুলোর কর্মীদের গ্র্যাচুয়েটিরটাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে৷ তা সত্ত্বেও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সঙ্গে তালবাহান চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top