News Flash

  • Home
  • Uncategorized
  • কং-কে ৬৬ আসন দিয়ে ৬০টিতে প্রার্থী দেবে এআইইউডিএফ
Image

কং-কে ৬৬ আসন দিয়ে ৬০টিতে প্রার্থী দেবে এআইইউডিএফ

assam mapগুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি, (হি.স.) : মুখে যতই পরস্পর পরস্পরকে গালমন্দ করুক  না কেন, শেষপর্যন্ত আসন বাটোয়ারা হয়েই গেল কংগ্রেস-এআইইউডিএফ-র মধ্যে| গোপন সমঝোতার পরিপ্রেক্ষিতে আসন্ন রাজ্য বিধানসভা ভোটে সাংসদ বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফ মাত্র ৬০ আসনে তাঁদের প্রার্থী দিয়ে বাকি ৬৬টি আসন মিত্রদল কংগ্রেসের জন্য ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে| এই তথ্য প্রকাশ করেছেন খোদ এআইইউডিএফ-এর সাধারণ সম্পাদক (সাংগঠনিক) আমিনুল ইসলাম| তিনি জানান, তাঁদের দল আসন্ন নির্বাচনে লড়তে পুরোপুরি প্রস্তুত| দলের সিদ্ধান্ত অনুযায়ী, এবার তাঁরা ১২৬টি আসনের মধ্যে ৬০টি আসনে প্রার্থী দিয়ে বিজেপিকে আটকাতে বাকি আসনগুলি কংগ্রেস-সহ ধর্মনিরপেক্ষ এবং সমমনোভাবাপন্ন দলের জন্য ছেড়ে দেওয়া হবে| কংগ্রেসের সঙ্গে যে তাঁদের গোপন সমঝোতা হয়ে গেছে তা তাঁর এই ঘোষণায় স্পষ্ট হয়ে গেল| এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, গত অক্টোবরে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই অসমে বিজেপিকে বধ করতে এআইইউডিএফ এবং কংগ্রেসের মধ্যে গোপন সমঝোতা হয়ে যায়| শুধু মানুষ দেখানোর জন্য দুই দল পরস্পর পরস্পরকে গালাগাল দিতে মত্ত হয়ে ওঠে| কিন্তু অসম বিধানসভার নির্বাচনের দিন এগিয়ে সঙ্গে সঙ্গে তাঁদের মুখোশ খসে পড়ে গেছে|
এর পরও কতিপয় বিধানসভা আসনে অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী এআইইউডিএফ দেবে বলে যে কিছু কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে তাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ইসলাম| তাঁর মতে, এআইইউডিএফ-এর ভাবমূর্তি ম্লান করতে কোনও ন্যাস্তস্বার্থ জড়িত কোনও মহল থেকেই এ-ধরনের খবর চাউর করা হচ্ছে| বিরোধী দল হিসেবে কোথাও কোনও দুর্বল প্রার্থী তাঁরা দেবেন না|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top