News Flash

  • Home
  • Uncategorized
  • শেয়ার বাজারে বড়সড় ধস, নিম্নগামী সেনসেক্স-নিফটি
Image

শেয়ার বাজারে বড়সড় ধস, নিম্নগামী সেনসেক্স-নিফটি

SHAREমুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): বড়সড় ধস নামল শেয়ার মার্কেটে| একদিকে ইউরোপের শেয়ার সূচকগুলি নিম্নগামী| একই অবস্থা এশিয়ার বিভিন্ন শেয়ার সূচকেরও| পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির খারাপ ফল| এই ত্রিফলা সমস্যার জেরে ৮০০-র বেশি পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স| নিম্নগামী নিফটিও| বর্তমানে ৮৩৫.৩২ পয়েন্ট খুইয়ে সেনসেক্স রয়েছে ২২,৯২৩.৫৮ পয়েন্টে| এদিকে ৫২ সপ্তাহের সর্বনিম্ন ফল নিফটির| ২৪৮.১০ পয়েন্ট পড়ে বর্তমানে তা দাঁড়িয়ে ৬.৯৬৭.৬০ পয়েন্টে|
সম্প্রতি বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হয়েছে| বুধবার ইউরোপ ও আমেরিকার বাজার কিছুটা চাঙ্গা হলেও বৃহস্পতিবার তা ফের নিম্নগামী| একই অবস্থা এশিয়ার হংকং, দক্ষিণ কোরিয়ার বাজারেরও| এদিন জার্মানির ড্যাক্স-এর সূচক ২.৪২ শতাংশ পড়েছে| ফ্রান্সের সিএসি৪০ পড়েছে ২.৯৩ শতাংশ| ২.৮ শতাংশ খুইয়েছে ইউরো স্টকস ৫০| ব্রিটেন, হংকং, দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচকও নিম্নগামী থাকায় তার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে| সকালে বাজার খোলার পরপরই ১১৭.৪৩ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স| বেলা যত বেড়েছে, পাল্লা দিয়ে পড়েছে সেনসেক্স ও নিফটি|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top