নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ আদালত অবমাননার দায়ে বটতলা ফাঁড়ির পুলিশ আজ এক ব্যক্তিকে আটক করেছে৷ তার নাম নীহার রঞ্জন রায়৷ দুপুর দুইটা নাগাদ তাকে আটক করা হয়৷ বটতলা থানার পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রয়েছে৷ এব্যাপারে গ্রেপ্তার পরোয়ানাও জারি করা হয়৷ আদালতের নির্দেশেই তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ জানা গেছে, দুর্গাচৌমুহনীতে দিলীপ ঘোষ হত্যাকান্ডে নীহার রঞ্জন রায় অভিযুক্ত রয়েছেন৷ আশঙ্কা করা হচ্ছে, এই মামলাতেই তাকে আটক করা হয়েছে৷ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এই মুহূর্তেই এব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকার করেছে পুলিশ৷
আদালত অবমাননার দায়ে গ্রেপ্তার এক ব্যাক্তি
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















