News Flash

  • Home
  • Uncategorized
  • হাফিজ সঈদকেও আমন্ত্রণ জানাতে পারেন মুলায়ম, কটাক্ষ শিবসেনার দলীয় মুখপত্রে
Image

হাফিজ সঈদকেও আমন্ত্রণ জানাতে পারেন মুলায়ম, কটাক্ষ শিবসেনার দলীয় মুখপত্রে

shivsenaমুম্বই, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : গুলাম আলির পর এবার হাফিজ সঈদকেও আমন্ত্রণ জানাতে পারেন মুলায়ম| সোমবার দলীয় মুখপত্র সামনায় এমনই মন্তব্য করল শিবসেনা| লখনউয়ে পাক শিল্পী গুলাম আলির কনসার্টের আয়োজন করার পরিপ্রেক্ষিতে এদিন সামনায় বলা হয়েছে, উত্তরপ্রদেশের মুসলিমদের প্রশমিত করতে গুলাম আলির পর হাফিজ সঈদকে আমন্ত্রণ করতে পারেন মুলায়ম| শুধু তাই নয়, পাক শিল্পীকে রাজ্যে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য উত্তরপ্রদেশকে ইসলামিক স্টেট-র তকমাও দিয়েছে শিবসেনা|
বরাবরই পাক শিল্পী গুলাম আলির ভারতে অনুষ্ঠানের করার বিরোধী শিবসেনা| যদিও শিবসেনার এই বিরোধিতা উপেক্ষা করেই কলকাতার পর রবিবার লখনউ মহোত্সবে গুলাম আলির অনুষ্ঠান হয়| অখিলেশ যাদবের সরকার আমন্ত্রণ করে| এই পাক শিল্পীকে তাঁর রাজ্যে নিয়ে আসে| এর পরিপ্রেক্ষিতেই এদিন দলীয় মুখপত্র সামনায় সমালোচনার ঝড় তুলেছে শিবসেনা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top