News Flash

  • Home
  • Uncategorized
  • জীবনদায়ি ওষুধের শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে ভেবে দেখার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

জীবনদায়ি ওষুধের শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে ভেবে দেখার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের

mmamataকলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ফের বিরোধীতা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে বিদেশি জীবনদায়ি ওষুধের ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে| আজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী|
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, দাম বাড়ার বিষয়টি কেন্দ্রের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত| শুল্কে ছাড় তুলে দেওয়ার ফলে ক্যানসার, ডায়াবেটিস, পারকিনসন্‌স, হার্ট এবং কিডনির অসুখ, নারীদের স্বাস্থ্য সংক্রান্ত প্রায় সব ওষুধের দাম বেড়ে যাবে| সাধারণ মানুষের উপর বোঝা আরও বাড়বে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| ফলে এই সিদ্ধান্ত আরও একবার কেন্দ্রকে ভেবে দেখার আবেদন জানিয়েছেন তিনি| প্রয়োজনে দাম যাতে না বাড়ে সেদিকে কেন্দ্রের খেয়াল রাখা উচিত বলেও দাবি জানিয়েছেন মমতা|
প্রসঙ্গত, গত সপ্তাহে সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে ওই ওষুধগুলির ওপর আমদানি শুল্কে ছাড় তুলে নিচ্ছে| এর ফলে আশঙ্কা করা হচ্ছে যে, ক্যানসার, হিমোফেলিয়ার মতো রোগে জীবনদায়ী ৭৪টি ওষুধের দাম বাড়তে চলেছে| কেন্দ্রের যুক্তি, দেশে ওষুধের উপাদন বাড়িয়ে নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া-র স্বপ্নকে বাস্তবায়িত করতেই এই পদক্ষেপ|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top