News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি পুলিশ ফাঁড়ির পাশে মৃতদেহ উদ্ধার
Image

জিবি পুলিশ ফাঁড়ির পাশে মৃতদেহ উদ্ধার

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ জিবি পুলিশ ফাঁড়ির পাশ থেকেই আজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পুলিশ ফাঁড়ির পেছনেই হাসপাতালের এক কোয়ার্টার রয়েছে৷ ঐ কোয়ার্টারের একটি রুমে মিলেছে মৃতদেহটি৷ মৃতের নাম শুভাশিষ ভট্টাচার্য৷ ঐ ব্যক্তি জিবি হাসপাতালেরই কর্মী৷ কোয়ার্টারেই থাকত৷ গত দুদিন ধরে অফিসের কাজে যাচ্ছিল না৷ ঘরের দরজাও বন্ধ ছিল৷ সোমবার সকাল থেকে ঘর থেকে পচাগন্ধ বেরিয়ে আসছিল৷ বেলা যত বাড়তে থাকে দুর্গন্ধও ততই বাড়তে শুরু করে৷ তাতে পার্শ্ববর্তী কোয়ার্টারের লোকজনদের মধ্যে সন্দেহ দেখা দেয়৷ বিষয়টি জিবি আউটপোস্টের পুলিশকে জানানো হয়৷ পুলিশ এসে কোয়ার্টারের দরজা ভেঙ্গে তার মৃতদেহটি উদ্ধার করে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালমর্গে পাঠানো হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে দু-তিন দিন আগেই তার মৃত্যু হয়েছে৷ এটি আত্মহত্যা না খুন তা নিয়েও সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঐ এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  দাবি জানানো হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top