News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে রাজ্যের অংশের জন্য অর্থ দেবে ডোনার
Image

আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে রাজ্যের অংশের জন্য অর্থ দেবে ডোনার

indian-railwayনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ আগরতলা- আখাউড়া রেল সংযোগ প্রকল্পে ভারতের অংশের জন্য অর্থ বরাদ্দ করবে ডোনার মন্ত্রক৷ ইতিমধ্যে ৫৮০ কোটি টাকা বরাদ্দ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ডোনারমন্ত্রক এই অর্থ রেলমন্ত্রকের হাতে তুলে দেবে৷ বাংলাদেশের অংশের জন্য অর্থ দেবে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ রাজ্যের পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক এই সংবাদ দেওয়ার পাশাপাশি জানান, জমি অধিগ্রহণ বাবদ বরাদ্দ হয়েছে ৯৭ কোটি টাকা৷ বাকি টাকা নির্মাণ কাজে ব্যয় করা হবে৷ গত জানুয়ারি মাসে দিল্লিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়৷ তাতে ডোনার মন্ত্রক আগরতলা-আখাউড়া রেল সংযোগে ভারতের অংশের ব্যয়ভার বহন করার দায়িত্ব নেয়৷ ডোনারমন্ত্রক রেলমন্ত্রককে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিতে বলেছে৷ প্রস্তাব মিললেই অর্থ বরাদ্দ করা হবে বলে ডোনার মন্ত্রক আশ্বাস দিয়েছে৷
এদিন, শ্রী ভৌমিক জানান, সম্প্রতি রাজ্যের পরিবহনমন্ত্রী আগরতলা-আখাউড়া রেল সংযোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছিলেন৷ এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রাইভেট সেক্রেটারি ডোনার মন্ত্রক এবং রেল মন্ত্রকের সাথে বৈঠক করেন৷ ঐ বৈঠকেই অর্থ বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়৷
এদিন, শ্রীভৌমিক আরো জানিয়েছেন, ঐ রেল সংযোগের ক্ষেত্রে কাজ শেষ করতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে৷ গত বছর নীতি আয়োগ ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজ শেষ করার পরামর্শ দিয়েছিল৷ শ্রীভৌমিক জানান, ভারতের অংশে পাঁচ কিলোমিটার রেল লাইন বসানোর ক্ষেত্রে দুই লেইন রাস্তা, ইলেভেটেট করিডোর নির্মাণও করা হবে৷
এদিকে, আগামী ২১ কিংবা ২২ ফেব্রুয়ারি পাথরবোঝাই বালাস্ট ট্রেন আগরতলায় ঢুকবে বলে জানান পরিবহনসচিব৷ তিনি বলেন, যাত্রীবাহী রেল চালুর আগে পণ্যবাহী ট্রেন চালিয়ে রেল লাইনের অবস্থা খতিয়ে দেখবেন রেলওয়ে আধিকারিকরা৷ সেক্ষেত্রে আগামী ২১ কিংবা ২২ ফেব্রুয়ারি পাথর বোঝাই বালাস্ট ট্রেনটি আগরতলা স্টেশনে ঢুকবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top