News Flash

Image

অতীত গর্ভে সমবায়

Golden Tripuraরাজ্য সরকারের সমবায়ী বিপ্লব যে এইভাবে থমকাইয়া যাইবে তাহা হয়তো এতদিন ভাবা যায় নাই৷ এক সময়, প্রথম বাম সরকার রাজ্যের ক্ষমতায় অধিষ্টিত হইবার পরও দেখা গিয়াছে সমবায় আন্দোলনের উপর কী সারগর্ভ ভাষণ৷ যেন সমবায় আন্দোলনের সাফল্যই পাল্টাইয়া দিতে পারে মানুষের আর্থিক বুনিয়াদ৷ রাতারাতি সমবায় আন্দোলন তেজি হইয়া উঠিল৷ গ্রাম শহরে চালু হইয়া গেল সমবায়ী দোকান৷ ল্যাম্পস প্যাকস৷ রাজধানী শহর আগরতলায় গড়িয়া উঠিল ‘আইতরমা’ সমবায় বিপনী৷ সরকারী কেনা কাটা ওই সব সমবায় বিপনী হইতে কেনা বাধ্যতামূলক করা হইল৷ টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার কেনাকাটা চলিল৷ রাজ্যে সমবায় দপ্তরের কলেবর বাড়িল৷ রাতারাতি গণহারে সমবায় সমিতি গড়িয়া উঠিল৷ কিন্তু দুর্নীতির থাবা সমস্ত শুভ উদ্যোগকে প্রায় তছনছ করিয়া দিল৷ অধিকাংশ সমবায় বিপনী, যেগুলি রাজ্য সরকারের তত্বাবধানে পরিচালিত হইত সেগুলির ঝাপ ধীরে ধীরে বন্ধ হইতে থাকে৷ প্যাকস, ল্যাম্পসগুলির নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালনার কারণে রাজনীতির থাবাও সংকটকে আমন্ত্রণ জানায়৷ এইসব ল্যাম্পস ও প্যাকসের বহু কর্মীর ভাগ্যও এখন ঝুলিয়া রহিয়াছে৷ সমবায়ী বিপ্লবের নিদর্শন এখনও আছে, সেই সমবায়ী কর্মীদের চাকুরীর অনিশ্চিয়তা এবং কোনও বেতন কাঠামো না থাকায় যৎ সামান্য বেতনে কায়ক্লেশে জীবনধারণ৷
সমবায় আন্দোলনের সাফল্যের চাইতে যে ব্যর্থতাই অনেক জায়গা জুড়িয়া আছে সে বিষয়ে সন্দেহ নাই৷ সমবায় আন্দোলনের অস্তিত্ব ধরিয়া রাখিয়াছে সমবায় ব্যাংক৷ রাজ্য সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় এই সমবায় ব্যাংক লাভের মুখ দেখিয়াছে৷ অন্তত অন্যান্য সমবায়িক প্রতিষ্ঠানের মতো তলাইয়া যায় নাই৷ সোজা কথায় মরিতে মরিতে বাঁচিয়াছে৷ সমবায় ব্যাংকের পোষাকি নাম ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংক৷ এই ব্যাংকের শাখা প্রশাখা সারা রাজ্যেই ছড়াইয়া ছিটাইয়া আছে, কিন্তু আধুনিক প্রযুক্তির সঙ্গে সমানতালে আগাইতে পারিতেছে না৷ এখন সেই পুরনো ধ্যানধারণায় চলিতেছে ব্যাংক৷ বছর কয়েক হইল কম্পিউটার সংযোগ হইলেও সারা রাজ্য বা সারা দেশের ব্যাংকিং পরিষেবার সুযোগ দিতে পারিতেছে না৷ ফলে, গ্রাহকদের তেমন আকর্ষণ করিতে ব্যর্থ হইতেছে৷ রবিবার সকালে আগরতলা পোষ্ট অফিস চৌমুহনীতে এই ব্যাংকের নব নির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সেই অনুষ্ঠানে সমবায় ব্যাংক কর্তৃপক্ষকে ভাল পরিষেবা দিয়া গ্রাহকদের আকৃষ্ট করিতে পরামর্শ দিয়াছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলিয়াছেন, ‘এখন প্রতিযোগিতার বাজার৷ এই বাজারে টিকিয়া থাকিতে গেলে ভাল পরিষেবা দিতে হইবে৷ পদস্থ আধিকারিক হইতে একেবারে নীচু স্তর পর্য্যন্ত সকলকে তাঁহাদের ব্যবহার, আচরণের উপর বিশেষ নজর দিতে হইবে৷’ কিন্তু বাস্তব অবস্থা কি৷ সরকারী সাহায্য প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পাওয়া সত্বেও সমবায় ব্যাংক কাঙ্খিত লক্ষ্যে আগাইতে পারে নাই৷
ইচ্ছা থাকিলে উপায় হয় এবং পরিশ্রম ও অধ্যাবসায়ের ফল পাওয়া যায়৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আজ স্বচ্ছলতার মুখ দেখিয়াছে৷ এক্ষেত্রে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সহায়তা দিয়াছেন৷ সরকারী দপ্তরগুলির কর্মচারীদের বেতন প্রদানের জন্য একাউন্ট খোলা, বিভিন্ন সরকারী, আধা সরকারী অফিসগুলির আমানত জমা রাখা ইত্যাদি সহায়তা পাইয়া ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এখন স্বচ্ছলতার মুখ দেখিয়াছে৷ এক্ষেত্রে কর্মচারীদের কঠোর পরিশ্রমও সহায়ক হইয়াছে৷ কিন্তু, লক্ষ্যণীয় যে, ত্রিপুরা সমবায় ব্যাংক সেই ভাবে আগাইতে পারে নাই৷ দেশের বড় বড় রাজ্যের ব্যাংকগুলি জাতীয় ব্যাংকের মর্যাদা লাভ করিয়াছে৷ ত্রিপুরার সমবায় ব্যাংক সেই শ্রেণীর কাছাকাছি যাইতে না পারিলে দিনে দিনেই গ্রাহকদের আকর্ষণ কমিয়া যাইবে৷ রাজ্য সমবায় ব্যাংক নামে হইলেও সমবায়িক কাঠামো নাই বলিলেই চলে৷ রাজ্য সরকারই মূলত এই ব্যাংক পরিচালনায় রহিয়াছে৷ রাজ্যে সমবায় আন্দোলন এক সময় যে জোয়ার আনিয়াছিল কিংবা জনমন আন্দোলিত হইয়াছিল তাহারই একটি স্মরণ চিহ্ণ হিসাবে দাঁড়াইয়া আছে সমবায় ব্যাংক৷ এই ব্যাংকের প্রসারতা ও শ্রীবৃদ্ধিই ত্রিপুরায় সমবায় আন্দোলনের ইতিহাসকে ধরিয়া রাখা৷ নাই মামার চাইতে কানা মামাই ভাল- এই শান্ত্বনাই কি সমবায় ব্যাংকের পুরস্কার বা প্রাপ্তি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top