News Flash

  • Home
  • Uncategorized
  • মনের জোরে কতটা উপরে উঠা যায় আম্বেদকর প্রকৃষ্ট উদাহরণ ঃ রাজ্যপাল
Image

মনের জোরে কতটা উপরে উঠা যায় আম্বেদকর প্রকৃষ্ট উদাহরণ ঃ রাজ্যপাল

Governor Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ ড. আম্বেদকরের জীবন সকলের আদর্শ হোক, প্রেরণার উৎস হোক৷ যুব সমাজ ড আম্বেদকরকে অনুসরণ করতে শিখুক৷ একজন মানুষ খুব পশ্চাৎপদ সম্প্রদায়ের মধ্যে জন্মেও শুধুমাত্র নিজের মনের জোরে কতটা উপরে উঠতে পারেন ড আম্বেদকর তাঁর প্রকৃষ্ট উদাহরণ৷ আজ বিকালে অরুন্ধনগরস্থিত ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ের অডিটোরিয়ামে নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে ও ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থা, পূর্ব চন্ডীপুর, মেলাঘর আয়োজিত ড বি আর আম্বেদকরের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের যুব কনভেনশনে উদ্বোধকের ভাষণে একথাগুলি বলেন রাজ্যপাল তথাগত রায়৷
এই ধরনের কাজে রাজ্যের উপজাতি যুবক-যুবতীদের যুক্ত করার জন্যও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান রাজ্যপাল৷ অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ শংকর প্রসাদ দত্ত বলেন, সামাজিক অসাম্য দূুর করতে পারে একমাত্র যুবশক্তি৷ কনভেনশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পূর্ণিমা রায়, নেহরু যুব কেন্দ্রের জোনাল অধিকর্তা সৈয়দ প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক সংস্থার সম্পাদক লিটন শীল৷ ধন্যবাদ জ্ঞাপন করেন নেহরু যুব কেন্দ্রের ডিষ্ট্রিক কো-অর্ডিনেটর ভি রাপসাঙ৷ অনুষ্ঠানে রাজ্যপাল রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ১৫ জন যুবককে উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে সম্বর্ধিত করেন৷ সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বিজয় দাস৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top