News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে ভিলেজ ভোট ঃ অবহেলা ও বঞ্চনার যোগ্য জবাব দিতে প্রস্তুত গিরিবাসীরা
Image

অমরপুরে ভিলেজ ভোট ঃ অবহেলা ও বঞ্চনার যোগ্য জবাব দিতে প্রস্তুত গিরিবাসীরা

Election Stampনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ অমরপুর বিধানসভা কেন্দ্র এলাকার উপজাতি অধ্যুষিত আনারায় পাড়ার মানুষ চরম প্রশাসনিক অবহেলার শিকার৷ পরিশ্রুত পানীয় জলের সুযোগ থেকেও তারা বঞ্চিত৷ তাতে ক্ষোভে ফুসছেন এলাকার মানুষ৷ প্রসঙ্গত উল্লেখ্য, অমরপুর বিধানসভা এলাকার আনারায় বাড়ির মানুষজন নানা সমস্যার সম্মুখীন৷ প্রশাসনিক সুযোগ সুবিধা সঠিকভাবে তাদের কাছে পৌছচ্ছে না৷ প্রায় ৫ বছর আগে এলাকায় একটি পানীয় জলের ট্যাঙ্কার তৈরি করা হয়েছিল৷ পরিকল্পনাবিহীনভাব্ তৈরি করা ট্যাঙ্কারটি কোন কাজে আসেনি৷ সেটি অকেজো হয়ে পড়েছে৷ ট্যাঙ্কারটি দেখাশুনার জন্য কোন লোকও নেই৷ পঞ্চায়েত কর্মকর্তারাও বিষয়টির প্রতি সঠিক দৃষ্টি দিচ্ছেন না৷ এলাকায় পরিশ্রুত পানীয় জল না থাকায় ছড়া নালার ও কাঁচা কূয়োর অপরিশ্রুত পানীয় জল পান করে জলবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন৷ তাতে ক্ষোভে ফঁুসছেন এলাকার মানুষ৷সামনেই নির্বাচন৷ এলাকার জনগণ এর যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছেন৷ যে কোন সময় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে আশঙ্কা৷ ভোটের বাক্সেও এর প্রতিফলন ঘটার সম্ভাবনা রয়েছে৷ প্রসঙ্গত, বামফ্রন্ট সরকার বরাবরই বলে যাচ্ছে যে পাহাড়ী এলাকার উপজাতি অংশের জনগণের আর্থ সামাজিক মানোন্নয়ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থ নিচ্ছে৷ কিন্তু, বাস্তব অন্য কথা বলে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top