News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক মহলের হুমকিকে বদ্ধাঙ্গুষ্ঠ, দূরপাল্লার রকেট উত্ক্ষেপণ করল উত্তর কোরিয়া
Image

আন্তর্জাতিক মহলের হুমকিকে বদ্ধাঙ্গুষ্ঠ, দূরপাল্লার রকেট উত্ক্ষেপণ করল উত্তর কোরিয়া

south koreaপিয়ংইয়ং, ৭ ফেব্রুয়ারি (হি.স.): গত মাসেই পরীক্ষামূলক ভাবে পরমাণু শক্তির পরীক্ষা| এবার রাষ্ট্রসংঘ-সহ আন্তর্জাতিক মহলের হুঁশিয়ারির তোয়াক্কা না করেই দূরপাল্লার রকেট উত্ক্ষেপণ করল উত্তর কোরিয়া| ভারতীয় সময় রবিবার সকালে দূরপাল্লার রকেট উত্ক্ষেপণ করা হয়| দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের এক পদস্থ কর্তা জানিয়েছেন, উত্তর-পশ্চিমে চিনের সীমান্তের গা ঘেঁষে থাকা তোংচাং-রির বিশেষ রকেট উত্ক্ষেপণ এলাকা থেকেই এ দিন সকালে পিয়ংইয়ং পরীক্ষামূলক ভাবে এই রকেট উত্ক্ষেপণ করেছে|দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মুন সাঙ-গায়ুঙ জানিয়েছেন, রকেটটি এমন ভাবে বানানো হয়েছে যাতে তা তিনটি পর্যায়ে কার্যকর হয়| এ দিন দেখা গিয়েছে, উত্ক্ষেপণের চার মিনিট পরেই তা রাডার থেকে অদৃশ্য হয়ে যায়| ওই সময় রকেটটি ছিল সমুদ্র-পৃষ্ঠ থেকে ২৪০ মাইল উঁচুতে| আর তা উত্ক্ষেপণ-স্থল থেকে ছিল ৪৯০ মাইল দুরে| দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম প্রান্তে|
ওই উত্ক্ষেপণের খবর পাওয়ার পরেই তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই| কূটনৈতিক সূত্রের খবর, তড়িঘড়ি নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে আর্জি জানিয়েছে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া| আমেরিকার সেক্রেটারি অফ স্টেট জন কেরি বলেছেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্তসমূহের উল্টো পথে হেঁটে এ কাজ করেছে উত্তর কোরিয়া| এই নিয়ে পরপর দু’বার উস্কানিমূলক আচরণ করল ওরা| এই সব কাজ কোরীয় অঞ্চল-সহ সামগ্রিকভাবে বিশ্বের শান্তির পরিপন্থী| যদিও দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যমের দাবি, উত্তর কোরিয়া উত্ক্ষেপণের চেষ্টা করেছিল বটে| কিন্তু তা পুরোপুরি ব্যর্থ হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top