News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ থেকে আরও এক সন্দেহভাজন আইএস গ্রেফতার
Image

উত্তরপ্রদেশ থেকে আরও এক সন্দেহভাজন আইএস গ্রেফতার

UP MAPনয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার উত্তরপ্রদেশ থেকে এক সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেফতার করল এনআইএ| পুলিশ জানায়, ধৃতের নাম আব্দুস সামি কুয়াসমি| এই নিয়ে গত একমাসে ২০ জন আইএস সদস্যকে গ্রেফতার করল এনআইএ|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির সিলামপুরের বাসিন্দা আব্দুস সামি কুয়াসমি| সম্প্রতি আব্দুস আইএস সমর্থিত ক্যালিফেট-র সমর্থনে উত্তেজনামূলক মন্তব্য করেছে বলে অভিযোগ| আব্দুসের ওই মন্তব্য ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে| এই মন্তব্য শোনার পরই আব্দুস সামির বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় ওয়ারেন্ট ইসু্য করে দিল্লির এনআইএ আদালত| এনআইএ-র এক আধিকারিক জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরই উত্তরপ্রদেশের হারদোই থেকে আব্দুসকে গ্রেফতার করা হয়েছে| আব্দুস দেশে কোনও জঙ্গি সংগঠনের শাখা বিস্তারের ষড়যন্ত্র বা নাশকতা হানার পরিকল্পনা করছে কিনা, সেব্যাপারে তদন্ত শুরু হয়েছে| তবে দেশের বিভিন্ন প্রান্তে যুব সম্প্রদায়কে দেশদ্রোহী কাজের জন্য আব্দুস অনুপ্রেরণা দিত বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top