News Flash

  • Home
  • Uncategorized
  • চেন্নাইয়ে ফ্ল্যাটে মিলল মালয়ালি গায়িকা শান জনসনের দেহ, তদন্তে পুলিশ
Image

চেন্নাইয়ে ফ্ল্যাটে মিলল মালয়ালি গায়িকা শান জনসনের দেহ, তদন্তে পুলিশ

Shan Johnsonচেন্নাই, ৬ ফেব্রুয়ারি (হি.স.): চেন্নাইয়ের ফ্ল্যাটে মিলল তরুণী মালয়ালি গায়িকা শান জনসনের দেহ| শুক্রবার রাতে কোদামবাক্কামে তাঁর নিজের ফ্ল্যাটের ভিতর থেকে ওই গায়িকার দেহ মেলায় দানা বাঁধছে রহস্য| ২৯ বছরের শান বিখ্যাত মালয়ালি সুরকার জনসনের মেয়ে|
পুলিশ ও পরিবার সূত্রে খবর, দ্বিতীয় বার বিয়ের জন্য মায়ের সঙ্গে শনিবার কোচি যাওয়ার কথা ছিল শান জনসনের| শানের এক আত্মীয়ের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ কোদামবাক্কামের ফ্ল্যাটে পৌঁছন শান| পর দিন তাঁর রেকর্ডিংয়ে যাওয়ার কথা ছিল| কিন্তু ওই দিন বারবার তাঁকে ফোন করে সাড়া না পাওয়ায় এক বন্ধুকে খবর নিতে বলেন শানের মা| বন্ধুটি পুলিশে খবর দিলে দরজা ভেঙে উদ্ধার হয় তরুণ গায়িকার দেহ| ওই আত্মীয় আরও জানান, প্রথম বিয়ের পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন শান| এর পর থেকেই নিয়মিত ওষুধ খেতেন তিনি| পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে দেহে কোনও অস্বাভাবাবিকত্ব দেখা যায়নি| একটি অস্বাভাবিক মৃতু্যর মামলা রুজু করে তদন্তে শুরু করেছে পুলিশ|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top