News Flash

Image

চন্দ্রপুরে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ চন্দ্রপুরের মণিপুরী বস্তি থেকে গতকাল রাতে একটি বাইক চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ আজ সকালে বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে লক্ষ্য করেন বারান্দায় বাইকটি নেই৷ বারান্দার গ্রিলের তালা ভেঙ্গে বাইকটি নিয়ে গেছে৷ বারান্দা থেকে নামিয়ে বাইকটি মূল সড়ক পর্যন্ত টেনে হেঁচড়ে নিয়ে গেছে৷ বাইকের চাকার রাস্তা  পর্যন্ত রয়েছে৷ বাড়ির লোকজনদের ধারণা মূল  সড়কে নিয়ে বাইকটি গাড়িতে তুলে চম্পট দিয়েছে চোরেরা৷ বাইকের মালিকের নাম অরিন্দম রায়৷ বাইকটি বাজাজ প্ল্যাটিনা কালো রঙের৷ সকালে এব্যাপারে পূর্ব থানার পুলিশকে thiefঅবহিত করা হয়৷ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এব্যাপারে একটি মামলা গ্রহণ করলেও বাইক উদ্ধার করা সম্ভব হয়নি৷ এলাকাবাসীর অভিযোগ, এলাকায় রাত্রিকালীন পুলিশী টহলের কোন ব্যবস্থা নেই৷ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার লোকজন৷ গত কিছুদিন আগে চন্দ্রপুর বাজারে হরিনামসংকীর্তন চলাকালেও পাশের একটি বাড়ি থেকে প্রচুর জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ পর পর এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষজন নিরাপত্তা সংশয়ে পড়েছেন৷ রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দাবি উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top