News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের প্রথম রেল বিশ্ববিদ্যালয় হবে গুজরাতের ভদোদরায়, মন্তব্য রেল প্রতিমন্ত্রীর
Image

ভারতের প্রথম রেল বিশ্ববিদ্যালয় হবে গুজরাতের ভদোদরায়, মন্তব্য রেল প্রতিমন্ত্রীর

manoj sinhaভদোদরা, ১ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের প্রথম রেল বিশ্ববিদ্যালয় শুরু হতে চলেছে গুজরাতের ভদোদরায়| দুই দিনের গুজরাত সফরে এসে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী মনোজ সিনহা| তিনি জানিয়েছেন, রাজ্য সরকার ভারতীয় রেলকে জমি অধিগ্রহণের ব্যাপারে সাহায্য করছে| শুরুতে ভদোদরার প্রতাপ বিলাস প্যালেসে ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়েজের ক্যাম্পাসের শুরু করে হবে রেলের বিশ্ববিদ্যালয়| এই বিশ্ববিদ্যালয় তৈরি করার সিদ্ধান্ত রেল মন্ত্রক ২০১৫ সালের ডিসেম্বরে পাস করেছে বলে জানান মনোজ সিনহা|
রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী মনোজ সিনহা আরও জানিয়েছেন, শুরুতে এমবিএ এবং এমটেক ডিগ্রি দেওয়া হবে রেল বিশ্ববিদ্যালয় থেকে| পরবর্তীকালে রেলওয়ে অপারেশন ডিপ্লোমা এবং বিটেক ডিগ্রি দেওয়ার পরিকল্পনা রয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top