News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর সাথে কথা বলল মণিপুরের ছয়টি সুকলের ছাত্রছাত্রীরা
Image

মুখ্যমন্ত্রীর সাথে কথা বলল মণিপুরের ছয়টি সুকলের ছাত্রছাত্রীরা

CM MANIPUR CHILDRENনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ জানার আগ্রহে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ণ ছিল অনেক৷ কিন্তু, উৎকন্ঠায় কিছুটা লজ্জায় সব প্রশ্ণ করা হলোনা৷ তবে সব শেষে মনিপুরের জিরিবাম এলাকায় ছয়টি সুকলের ছাত্র ছাত্রীরা ফিরে গিলেন হাসি মুখে৷ ত্রিপুরা বিষয়ে অনেক কিছু জেনে৷ জাতীয় সংহতিমূলক ভ্রমনে জিরিবাম এলাকার ছয়টি সুকলের ছাত্রীছাত্রীদের ত্রিপুরায় নিয়ে আসে আসাম রাইফেলস৷ ছয় দিনের সফরে ৪০ জন ছাত্রছাত্রী ঊনকোটি, যাদুঘর আগরতলার অনেক জায়গা ঘুরে দেখেছে৷ আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে আসে তারা৷ আগরতলা কেমন লাগলো? মাইক্রোফোন অন করে সপ্তম শ্রেনীর ছাত্রীটি জানালো, খুব সুন্দর৷ পরিষ্কার পরিচ্ছন্ন৷ কোথাও প্লাষ্টিকের ক্যারি ব্যাগ দেখা গেলেনা৷ ক্ষণিকের বিরতি, মুখ্যমন্ত্রী জানতে চাইলেন কে কি হতে চায়৷ কেউ বললো ডাক্তার, কেউ ইঞ্জিনীয়ার৷ একটি ছোট্ট ছেলে আই পি এস হতে চায়৷ এক ছাত্রী জানতে চায়, ত্রিপুরা এতো উন্নতি করলো কি করে? মুখ্যমন্ত্রী তাদের জানালেন, রাজ্য সরকার ত্রিপুরাবাসীর উন্নতিতে কাজ করছে৷ এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, ভিলেজ কমিটি আছে৷ পঞ্চায়েত, ভিলেজ কমিটিই ঠিক করছে তাদের এলাকার উন্নতি কিভাবে হবে৷ রাজ্য সরকার সব ছাত্রছাত্রীর শিক্ষার ব্যবস্থা করেছে৷ অষ্টম শ্রেনী পর্যন্ত সবাইকে বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হচ্ছে৷ মিড ডে মিলের ব্যবস্থা আছে৷ কলেজে পড়তে কোন টাকা লাগেনা৷ রাজ্য সরকার সবার জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেচে৷ রাজ্যের প্রায় ১৭ শতাংশ মানুষ সরকারি চিকিৎসা পাচ্ছেনা৷ এর পরও মানুষের সমস্যা আছে৷ রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে৷
এক ছাত্র জানতে চায় ত্রিপুরায় পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা কিভাবে কাজ করছে৷ মুখ্যমন্ত্রী জানালেন, সাধারণ মানুষ যদি প্রশাসনকে সাহায্য না করে তবে সাফল্য পাওয়া যায়না৷ রাজ্য সরকার নিরাপত্তা কর্মীদের বলেছে সাধারন মানুষের মন জয় করতে হবে৷ কাউকে যেন অযথা হয়রানির শিকার হতে না হয়৷ কয়েকজন ছাত্রছাত্রী জানতে চায় এই রাজ্যের ভাষা কি, ককবরক কাদের ভাষা, রাজ্যবাসীর প্রধান পেশা কি৷ সব প্রশ্ণেরই উত্তর দেন মুখ্যমন্ত্রী৷ পরে তিনি প্রতিটি ছাত্রছাত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন৷ উপহারের মধ্যে আছে বাঁশ বেতে তৈরী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top