News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভোট ঃ তালিকা প্রকাশ আইএনপিটির
Image

ভিলেজ ভোট ঃ তালিকা প্রকাশ আইএনপিটির

INPTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ আই এন পিটি এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের জন্য হেজামারা এ লেফুঙ্গা ব্লকে প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করেছে৷ বড়কাঁঠাল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সম্পাদক রবীন্দ্র দেববর্মা প্রার্থী তালিকা ঘোষনা করেন৷
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে আইএনপিটি প্রতিদ্ধন্ধিতা করার জন্য কোমর বেধে ময়দানে নেমেছে৷ ইতিমধ্যেই দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করতে শুরু করেছে৷ আইএনপিটির সদরউত্তর বিভাগী কমিটির হেজামারাস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হেজামারা ও লেফুঙ্গা ব্লক এলাকার ভিলেজ কমিটির প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করা হয়৷ আইএনপিটির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রবীন্দ্র দেববর্মা সাংবাদিক সম্মেলনে হেজামারা ব্লকের ২১টি ও লেফুঙ্গা ব্লকের ১০টি এডিসি ভিলেজের প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করেছেন৷ এরমধ্যে ১২টি এডিসি ভিলেজের পূর্ণাঙ্গ তালিকা ঘোষনা করা হয়েছে৷ বাদবাকি প্রার্থীদের নামের তালিকাও শীঘ্রই ঘোষনা করা হবে বলে জানান কেন্দ্রীয় কমিটির সম্পাদক রবীন্দ্র দেববর্মা৷ প্রার্থী তালিকা ঘোষনা করে তিনি বলেন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মূল লাড়াই হবে শাসকদল সিপিআইএমের দূনীতি, স্বজন পোষন, বেকার ঠকানো চলেছে এবং সাধারন মানুষকে বঞ্চিত করা হচ্ছে৷ মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷
প্রার্থী তালিকা ঘোষনার পরপরই নির্বাচনী প্রচারে সামিল হওয়ার জন্য দলীয় নেতা কর্মী সমর্থকদের দলের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top