News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমতলায় তীর জুয়ার রমরমা, পুলিশ ধৃতরাষ্ট্র
Image

প্রেমতলায় তীর জুয়ার রমরমা, পুলিশ ধৃতরাষ্ট্র

FILE PHOTO
FILE PHOTO

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি,  ২৯ জানুয়ারি৷৷ উত্তর জেলার প্রেমতলা বাজারে মদ ও তীর জুয়ার রমরমা ব্যবসা৷ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়৷ ঐতিহ্যবাহী প্রেমতলা বাজারে এবার মদ ও তীর জুয়ার কবলে৷ উঠতি বয়সি যুপবক থেকে বৃদ্ধা পর্যন্ত মদ ও তীর জুয়ার কবলে বিষাক্ত৷ আর তাতে ধবংসের মুখে পুরো সমাজ৷ প্রেমতলা বাজারটি আসাম ত্রিপুরা সীমান্ত হ ওয়াতে বাইরের লোকদের আনাগোনা হয়৷ আর সে সুযোগকে কাজে লাগাতে কিছু কিছু অবৈধ দেশি  বিদেশি মদের ব্যবসা গজিয়ে উঠে৷ প্রেমতলা বাজার এলাকায়৷  আর মদের অবৈধ  ব্যবসাকে চার পাঁচজন লোক নিজ বাড়িতে চালাচ্ছে৷ প্রেমতলা বাজারটি চুড়াইবাড়ি ও কদমতলা বাজার বর্ডার সীমানা হওয়াতে স্থানীয় এলাকাবাসী চুড়াইবাড়ি ও কদমতলা থানাতে অনেক অভিযোগ করেও কোন লাভ হয়নি৷ বরং নিজ বাড়িতে তাদের মদের ব্যবসা ব্যাঙের ছাতায় মত গজিয়েছে৷ কেউ কেউ আবার বলে থাকেন চুড়াইবাড়ি কদমতলা  বাজার থানার সাথে ঐ সকল মদ ব্যবসায়ীদের মাসোহারা রয়েচে৷ তাই তো পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে৷ প্রেমতলা এলাকাতে সাংসৃকতিক অনুষ্ঠান বা কোন অন্যান্য অনুষ্ঠান হোগ মদের ছোঁয়া থাকবেই থাকবে৷ আর মদের নেশায়  বেসামাল হয়ে প্রতিদিন প্রেমতলাতে হট্টগোল বাঁধে৷ পাশাপাশি অধির  মালাকার নামের জনৈক এক ব্যক্তি তীর জুয়ার ব্যবসা চালিয়ে যাচ্ছে বাজারের মধ্যে৷প্রতিদিন লক্ষ লক্ষ টাকার খেলা হয় উনার প্রেমতলা বাজার এলাকার নিজ  বাড়িতে৷ অবশ্য এর পূর্বে তীর খেলাটা তার মোদির দোকানে হয়৷    তাই এবার সকলের চোখকে আড়াল করতে নিজের ঘরে চালিয়ে আসছে অবৈধ তীরের ব্যবসা৷ আর সে তীর ও মদের ছোবলে ধবংসের পথে প্রেমতলা এলাকার জনগণ৷ তাই প্রেমতলা এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণের দাবি প্রশাসন যেন ঐ সকল তীর মদ  ব্যবসায়ীকে ধরে কঠোর শাস্তি প্রদান করে প্রেমতলা বাসীকে ধবংসের পথ থেকে রক্ষা করে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top