News Flash

  • Home
  • Uncategorized
  • দেরীতে হলেও বরাক উপত্যকায় জাতীয় সড়কে নজর পড়ল কেন্দ্রীয় সরকারের
Image

দেরীতে হলেও বরাক উপত্যকায় জাতীয় সড়কে নজর পড়ল কেন্দ্রীয় সরকারের

ASSAM NHনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৯ জানুয়ারি৷৷ দেরিতে হলেও আসামের বরাক উপত্যকার জাতীয় সড়কে নজড় পড়ল কেন্দ্রিয় ভূুতল মন্ত্রকের৷ আসামের বরাক উপত্যকারর সড়কগুলোর জারিজর্নভার হাল সরজমিন দেখতে গত বৃহস্পতিবার বরাকে পা রাখলো কেন্দ্রিয় ভূতল পরিবহন মন্ত্রকের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল কেসি ভোরচাঁদ৷ তিনি এসেই দেখলেন আসাম (ত্রিপুরার) আগরতলার ৬নং জাতীয় সড়কের লোহারপোয়া টু চুরাইবাড়ি ১০ কিলোমিটার ব্যবস্থার অংশ৷ জাতীয় সড়ক পরিদর্শনের সময় ভোরা চাঁদের সঙ্গে ছিলেন করিমগঞ্জ অঞ্চলের বিভাগিয় রিজিওনাল অফিসার চিফ ইঞ্জিনিয়ার (এন এফ) আসাম ত্রিপুরার উচ্চপদস্থ আধিকারিকরা৷ ১০ কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ভালভাবে পরিদর্শন করে তিনি চলে যান শিলচরে৷ শিলচরের আবর্তভবনে বৃহস্পতিবার রাত কাটিয়ে পরদিন শুক্রবার বরাক উপত্যকার বাকি তিন জেলার সড়ক পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল কেসি ভোরাচাঁদ৷ করিমগঞ্জ জেলার বিভাগিয় উচ্চপদস্থ সূত্রে জানায়ায়, ৬ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের বিধবস্থ লোহারপোয়া টু চুরাইবাড়ি অংশের কাজ চলতি বছরের মার্চের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছেন ভোরচাঁদ৷ এদিকে উল্লেখযোগ্য ২০১১ সালে আসাম আগরতলা ৬নং জাতীয় সকের লোহারপোয়া টু চুরাইবাড়ি ১০ কিলোমিটার রাস্তার কাজের অর্থ পায় ওড়িষ্যার নির্মাণ সংস্থা এ আর এস এস৷ কিন্তু আজ পর্যন্ত ঐ ১০ কিলোমিটার সড়ক নির্মাণ করা শেষ করতে পারেনি ৷ ৬নং রাজ্যের নির্মান সংস্থা এআরএসএস৷ বরং নির্মাণ সংস্থা এ আর এস  এস ঐ ১০ কিলোমিটার নির্মাণ কাজে হাত লাগানোর পর থেকেই যাত্রী ও চালকদের দূর্ভোগ লেগেই পড়েছে৷ দূর্ভোগ পোহাতে হচ্ছে ত্রিপুরা, আসাম ও অন্যান্য রাজ্যের লরিচালক, সহচালক ও যাত্রীদের৷ অনেকবার ত্রিপুরার সাথে অন্যান্য রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল৷ খাদ্য সংকট দেখা দিয়েছিল ত্রিপুরাতে৷ গত ২০ অক্টোবর রেল পরিষেবা বন্ধ হওয়াতে অসহায় হয়ে ত্রিপুরা ও আসাম সরকার আসাম ত্রিপুরার বিকল্প জাতীয় সড়ক কুকিথল টু বিশালগড় সড়কটি উন্মেচন করেছেন৷ যে বিকল্প সড়ক আজ পর্যন্ত খোলা রয়েছে৷ লোহারপোয়া টু চুরাইবাড়ি ১০ কিলোমিটার রাস্তার জরাজীর্নতার জন্য ত্রিপুরার অনেক রোগী রাস্থায় মারা গিয়েছে৷ কৃষি চাষের সমতুল্য ৬ নম্বর জাতীয় সড়কে আটকে পড়তো যাত্রীবাহী ও পন্যবাহী লরি৷ সেই সকল রাস্তায় ফেঁসে যাওয়া লরিকে তুলতে বরাকের জেসিবি, ক্নেঙ্ক, এমনকি বরাকের সড়কের কখনও কখনও হাতি নেমেছে গাড়িকে তুলতে৷ টানা কয়েকটা বছর অনেক দূ,খ কষ্ট পোহাতে হয়েছে ত্রিপুরা আসাম ও অনান্য রাজ্যের চালক ও যাত্রীদের৷ আই দেড়িতে হলেও কেন্দ্রিয় ভূতল মন্ত্রকের নজড় পড়ল বরাকের লোহারপোয়া টু চুরাইবাড়ি ১০ কিলোমিটার রাস্তায়৷ এখন দেখার বিষয় কেন্দ্রিয় ভূতল মন্ত্রকের কড়া নির্দেশ পেয়ে নির্মাণ সংস্থা নির্মাণ কাজ চলতি মার্চ মাসের মধ্যে শেষ করে কিনা৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top