News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম বিজেপি ছাড়া যে কোন দলের সাথে আঁতাত করতে প্রস্তুত কংগ্রেস ঃ বীরজিৎ
Image

সিপিএম বিজেপি ছাড়া যে কোন দলের সাথে আঁতাত করতে প্রস্তুত কংগ্রেস ঃ বীরজিৎ

BIRJIT CONGRESSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জমান এবং পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা বলেন, সিপিএম এবং বিজেপি ছাড়া ধর্মনিরপেক্ষ যে কোন রাজনৈতিক দলের সঙ্গে আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল ভোটে কংগ্রেস আঁতাত করতে প্রস্তুত৷ যদিও আজ যে তিনটি ব্লকের এডিসি ভিলেজ ক মিটির প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে অনেকটি ভিলেজ কমিটির কয়েকটি আসন খালি রয়েছে৷ বীরজিৎ সিনহা বলেন, রাজ্যে আসন্ন এডিসি ভোটে ৪৬৩৩টি আসনেই পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণা করা হবে৷ এই প্রথম রাজ্যে ভোট ঘোষণার সঙ্গে স ঙ্গেই এই জেলায় কয়েকটি প্রার্থী ঘোষণা করা হয়৷
এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জমান মনু, কুমারঘাট এবং গৌরনগর ব্লকের অধীনে নয়টি ভিলেজ কমিটির ৬৬টি প্রার্থী ঘোষণা করেন৷
উল্লেখ্য, মনু আর ডি ব্লকের অধীনে ২৬টি ভিলেজ কমিটির মধ্যে নাইতংছড়া এবং পূর্ব করমাছড়া এই দুটি ভিলেজ কমিটির প্রার্থী ঘোষণা করা হয়৷ এবং কুমারঘাট আর ডি ব্লকের অধীনে নয়টি ভিলেজ কমিটির মধ্যে দারচই, দেওবেলী, দক্ষিণ ঊনকোটি এবং পূর্ত বেতছড়া এই চারটি ভিলেজ কমিটির প্রার্থী ঘোষণা করা হয় এবং গৌরনগর আর ডি ব্লকের অধীনে বীরছড়া দেওরাছড়া এবং ঊনকোটি এই তিনটির তিনটি ভিলেজ কমিটির প্রার্থী ঘোষণা করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top