News Flash

  • Home
  • Uncategorized
  • চায়ের সাথে বিষ ঘাতক মা ফের জেল হাজতে
Image

চায়ের সাথে বিষ ঘাতক মা ফের জেল হাজতে

lock upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ জিরানিয়ায় রাধাপুর থানা এলাকায় চায়ের সঙ্গে বিষ মিশিয়ে স্বামীকে  হত্যা করতে গিয়ে শিশু কন্যার মৃত্যু ও অপর শিশু কন্যা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় অভিযুক্ত শিশুদের মা সবিতারাণী দেববর্মাকে আজ  পুনরায় আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাকে আগামী ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে৷ উল্লেখ্য পারিবারিক কলহের জেরে অশান্তি চরম আকার ধারণ করেছিল৷ এরই জের ধরে স্ত্রী সবিতারাণী দেববর্মা স্বামীকে চায়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা করেছিলেন৷ কিন্তু যে চায়ের কাপে বিষ মেশানো ছিল সে কাপের চা তার স্বামী খাননি দুই শিশু কন্যা সে চা পান করে৷ তাতে বিপত্তি দেখা দেয়৷ একটি শিশুর মৃত্যু হয়৷ অপর শিশুটি প্রাণে বাঁচলেও শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে৷ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ প্রসঙ্গত, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখনো শোকের ছায়া নেমে রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top