নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি ৷৷ আমাদের দেশের পরিস্থিতি কিছু দিন ধরে জটিল আকার ধারন করেছে৷ স্বাধীন ভাবনা চিন্তার উপর আক্রমণ আসছে বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রবিবার রবীন্দ্র শবার্ষিকী ভবনে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী বামাপদ মুখোপাধ্যায় স্মৃতি নাট্য উৎসব ও সেমিনার৷ অনুষ্ঠানের আনুুষ্টানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
রবিবার থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুর হয়েছে ৬ দিন ব্যাপী বামাপদ মুখোপাধ্যায় স্মৃতি নাট্য উৎসব ও সেমিনার৷ ৬ দিন ব্যাপী নাট্যৎসবে ৬টি নাট্যদল অংশ নিয়েছে৷ উদ্বোধনী সন্ধ্যায় বিভু ভট্টাচার্য্য পরিচালিত ত্রিপুরা থিয়েটারের নাইক নয়া আন্দাজ সঞ্চস্থ করা হয়৷ নাট্যেৎসবে ত্রিপুরা ছাড়াও শিলচর, দিল্লি, কোলকাতা, মুম্বাই এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নাট্যদল অংস নিচ্ছে৷ রবিবার সন্ধ্যায় নাট্যেৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ত্রিপুরা থিয়েটার খুববেশী পুরানো সংগঠন নয়৷ কিন্তু তা সত্বেও তাদের যাত্রাপথের শুরু থেকে এই সময়ের মধ্যে কর্মকান্ডের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখছেন৷ তিনি বলেন, সরকারের পক্ষথেকে এধরনের উদ্যোগকে নানাভাবে উৎসাহিত করতে পারলেও আর্থিক দিক থেকে ততোটা সাহায্য করতে পারছি না৷ তা সত্বেও আমরা লক্ষ্য করছি গত কয়েক বছরে বেশকিছু প্রতিষ্টান তাদের সাহায্য উদ্যোগের মাধ্যমে এধরনের অনুষ্টানে করছেন৷ তাদের মধ্যে অন্যতম ত্রিপুরা থিয়েটার৷ এজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের পরিস্থিতি কিছু দিন ধরে জটিল আকার ধারন করেছে৷ স্বাধীন ভাবনা চিন্তার উপর আক্রমণ আসছে৷ নাটক, সংগীত, চিত্রকলা, সিনেমা সবকিছু নিয়ন্ত্রন করার চিন্তাধারা মাথাচাড়া দিয়ে উঠছে৷ তার মধ্যে ফ্যাসিবাদী যে ভাবনা চিন্তা তা পুস্কারিত রয়েছে৷ এটা সুস্থতায় লক্ষন নয়৷ বামপদ মুখোপাধ্যায় স্মৃতি নাট্য ভৎসব ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অধ্যাপক সরোজ চৌধুরী এন এস ডির প্রয়াত রাজ প্রধান সুধীর কুলকানির স্ত্রী প্রভূজুত কুলকানি প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্য ব্যত্তিত্ব সুভ্রাংশু চক্রবর্তী৷
আমাদের স্বাধীন ভাবনা চিন্তার উপর আক্রমণ আসছে ঃ মুখ্যমন্ত্রী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















