News Flash

  • Home
  • Uncategorized
  • ়নূ্যনতম বিরতি চেয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ ট্রেন চালকরা
Image

়নূ্যনতম বিরতি চেয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ ট্রেন চালকরা

Trainনয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : কাজের সময় প্রাকৃতিক কাজ করার সময়টুকুও পান না ট্রেন চালকরা | সেই প্রতিবাদেই এবার জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন ট্রেনের ড্রাইভার অ্যাসোসিয়েশন | কাজের এই অমানবিক ও নিষ্ঠুর শর্তের প্রতিবাদ জানিয়ে সরব হন তাঁরা|
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন ১৯ হাজার ট্রেনে কর্মরত প্রায় ৬৯ হাজার লোকোমোটিভ ড্রাইভার | অভিযোগ, তাঁদের উপর কাজের নিষ্ঠুর শর্ত আরোপ করা হয়| ়নূ্যনতম বিরতি পর্যন্ত তাঁদের জোটে না | কিছু খাওয়া বা প্রাকৃতির কাজ করার সময়়টুকুও পান না তাঁরা |
ট্রেন ড্রাইভারদের অভিযোগ, ১২ ঘণ্টার শিফটে প্রচণ্ড শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে হয়| কারণ যে রেল ইঞ্জিনে তাঁদের কাজ করতে হয়, সেখানে কোনও শৌচালয় নেই | এই অভিযোগ জানিয়েই মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন ইন্ডিয়ান রেলওয়ে লোকো রানিং মেন’স ওরগানাইজেশন | তবে বিষয়টি এখনও ঝুলে রয়েছে | এদিকে, রেল ম্যানেজমেন্ট মনে করে কাজের সময় ড্রাইভারদের বিরতি দেওয়া কোনও ভাবেই সম্ভব নয়| এর সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টিও জড়িত রয়েছে |

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top